টানা ২৪ ঘণ্টা তল্লাশি, ED নজরে নাদিমুল হক, কী পাওয়া গেল তৃণমূল সাংসদের অফিস থেকে?


ব্রতদীপ ভট্টাচার্য, আবির দত্ত, কলকাতা : সোমবার সকাল ৬টা থেকে শুরু মঙ্গলবার সাড়ে ৬টা। প্রায় ২৪ ঘণ্টা পর রাজ্য়সভার সাংসদ ও ‘কালীঘাট-তৃণমূল’-এর নেতা নাদিমুল হকের অফিস থেকে বেরোন ED আধিকারিকেরা। ED সূত্রে খবর, রাতভর তল্লাশিতে নাদিমুল হকের অফিস থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু নথি ও ডিজিটাল ডিভাইস।

সূত্রের খবর, প্রায় ৬০ কোটি টাকার লেনদেনের হদিশ মিলেছে। গতকাল রাঁচিতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ‘কালীঘাট-তৃণমূল’-এর রাজ্যসভার সাংসদকে। গতকাল রাত ১১টা ২০ নাগাদ, তাঁরই গাড়িতে করে নাদিমুলকে কলকাতার এই অফিসে নিয়ে আসে ED. রাতে দরগা রোডেই তাঁর বোনের ফ্ল্যাট থেকেও বেশ কিছু নথি আনা হয়। 

একদিকে কলকাতা অন্যদিকে দিল্লি আর ঝাড়খণ্ডের রাঁচি। সোমবার সকাল থেকে এভাবেই অ্যাকশনে নামে ED। কালীঘাট-তৃণমূলের রাজ্য়সভার সাংসদ নাদিমুল হকের বিভিন্ন ঠিকানায় অভিযান চালায় ED। নাদিমুল হকের সংস্থার অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন সন্দেহজনক লেনদেন করা হয়েছে, এই অভিযোগে একসঙ্গে ৩ রাজ্যের মোট ৭ জায়গায় তল্লাশি চালায় ED। রাঁচিতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ‘কালীঘাট-তৃণমূল’-এর রাজ্যসভার সাংসদকে। 

কেন ED-র স্ক্যানারে ‘কালীঘাট-তৃণমূল’-এর তৃণমূলের রাজ্য়সভার সাংসদ নাদিমুল হক? জানা গেছে, অগাস্টে তাঁর বিরুদ্ধে বিধাননগর উত্তর থানায় আর্থিক অনিয়মের লিখিত অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগেরই সূত্র ধরে নাদিমুল হকের বিরুদ্ধে ECIR দায়ের করে তদন্ত শুরু করেছে ED । 

সোমবার, পার্ক সার্কাসের ১২নং দরগা রোডে নাদিমুল হকের খবরের কাগজের অফিসে পৌঁছে যান ED আধিকারিকরা। কালীঘাট-তৃণমূলের রাজ্য়সভার সাংসদ নাদিমুল হকের বোন ও ভগ্নিপতির বাড়িতেও চলে ED অভিযান। কালীঘাট-তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *