Suvendu Adhikari : পুজোর আগে দেড় হাজার টাকা! বর্ধিত হারে বার্ধক্য ও বিধবা ভাতা দেওয়া শুরু, মুখ্যমন্ত্রী বললেন…


কলকাতা : পুজোর আগে রাজ্যের প্রবীণ ও বিধবা মহিলাদের হাতে বর্ধিত হারে  বার্ধক্য ও বিধবা ভাতা তুলে দেওয়া শুরু করল রাজ্য সরকার।   প্রবীণ ও বিধবা মহিলাদের ভাতার পরিমাণ বাড়িয়ে মাসে ১,৫০০ টাকা করা হয়েছে। নবান্নে এক অনুষ্ঠানে উপভোক্তাদের হাতে বর্ধিত হারে ভাতার টাকা তুলে দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বললেন , নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ভাতার পরিমাণ বাড়ানো হল। বিজেপি সরকারের আরও এক প্রতিশ্রুতি পূরণ হল। 

সেই সঙ্গে তিনি জানিয়ে দিলেন, “অযোগ্য কাউকে ভাতা দেওয়া হবে না।” অর্থাৎ নির্দিষ্ট সরকারি নিয়ম ও যোগ্যতার ভিত্তিতেই নতুন করে উপভোক্তাদের নির্বাচন করা হবে। এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বিগত সরকারের লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে কীভাবে কারচুপি হয়েছে। কীভাবে অন্যায্য ভাবে পুরুষরাও পেয়েছেন প্রকল্পের টাকা। বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার টাকা বাড়িয়েও মুখ্যমন্ত্রী জানালেন, ‘ভুয়ো বেনিফিসিয়ারি (সুবিধাভোগী) অর্থাৎ বার্ধক্য়ভাতা পাওয়ার ক্ষেত্রে যে বয়স রয়েছে, বয়স বাড়িয়ে, মিথ্য়া বার্থ সার্টিফিকেট দিয়ে বয়সের সার্টিফিকেট দিয়ে অনেকে বার্ধক্য়ভাতার সুযোগ নিচ্ছেন। আমরা চেষ্টা করছি, যে কথা মুখ্য়সচিব জোর দিয়েছেন, এই সরকারের নীতি হচ্ছে, যোগ্য় লোকের হাতে যোগ্য় সুবিধা পৌঁছে দেওয়া। একটা সরকার শুধুমাত্র ভাতা দেওয়া তার কাজ হতে পারে না। একটা সরকার শিক্ষা, স্বাস্থ্য়, পরিকাঠামো, কর্মসংস্থান, শিল্প, বাণিজ্য়, আধুনিক কৃষি তার নানা ধরনের উন্নয়নমূলক কাজকেও সমান অগ্রাধিকার দিতে হয়।’ 

মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করে দেন, আগের সরকারের আমলে যাদের নাম ওয়েটিং লিস্টে ছিল, তাদের ভাতা বাতিল। নতুন করে করতে হবে আবেদন। অর্থাৎ আগের সরকারের আমলে করা আবেদন, যা ওয়েটিং লিস্টে ছিল , তা বাতিল করল নতুন সরকার। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘আমি আজকে আধিকারিকদের বলছি, যে বিগত সরকারের ওয়েটিং লিস্ট বাতিল করলাম আমি আজ থেকে। আমাদের বর্তমান সরকারের ক্ষেত্রে, যারা জনকল্য়াণ শিবিরে নাম লিখিয়েছেন, তাদের ভেরিফিকেশন করে, তাদেরকে আগে দিতে হবে। যারা আমাদের জনকল্য়াণ শিবিরে এসে নাম লিখিয়েছেন। এর বাইরে পশ্চিমবঙ্গ সরকারের চালু করা আপনার সরকার আপনার পাশে, সেখানে যাঁরা আবেদন করেছেন, তাঁদেরও ভেরিফিকেশন করে, অগ্রাধিকার দিতে হবে।’ 

মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, আর অযোগ্য কাউকে ভাতা নয়। সারেন্ডার করুন। আগের তৃণমূল সরকারের আমলে জমা পড়া ভাতার আবেদন বাতিল। ফের ২দিনের জন্য জনকল্যাণ শিবিরের ঘোষণাও করলেন মুখ্যমন্ত্রী। 

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *