‘তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন’, আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের


বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, কলকাতা : আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে তদন্তে সহযোগিতার নির্দেশ সুপ্রিম কোর্টের। তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে স্পষ্ট বার্তা সর্বোচ্চ আদালতের। আগাম জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়। পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিয়েছে সুপ্রিম কোর্ট।           

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত-সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। চলতি বছরের ১৩ জুন থেকে তাঁকে খুঁজছে পুলিশ। শালবনি থানায় দায়ের হওয়া জমি দুর্নীতির মামলায়, মঙ্গলবার তাঁর নিউ আলিপুরের বাড়িতে তল্লাশি চালায় CID. কিন্তু সুমিত রায়ের এখনও কোনও খোঁজ নেই! এর আগে, তোলাবাজির একটি মামলায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের নিউ আলিপুরের ঠিকানায় পৌঁছেছিল পুলিশ। ১৩ জুন, মাঝরাতে সুমিত রায়ের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যায় পুলিশ। প্রায় দেড়ঘণ্টা তল্লাশি চালিয়েও, খোঁজ পাওয়া যায়নি সুমিত রায়ের। সেই থেকেই বেপাত্তা তিনি।        

কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১ 

মাটি চুরি, দুর্নীতি-সহ একাধিক মামলায় অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায়ের কোনও খোঁজ মিলছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত-সহায়ক সুমিত রায়ও একদম উধাও। তাঁকে খুঁজছে পুলিশ। সেবাশ্রয়’ প্রকল্পে দুর্নীতি, তোলাবাজি, রিসর্ট দখল করে রাখা, মাটি চুরি থেকে শুরু করে আমফানের ত্রাণ দুর্নীতি – অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত-সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। তাঁকে খুঁজছে পুলিশ। শালবনি থানায় দায়ের হওয়া জমি দুর্নীতির মামলায়, মঙ্গলবার তাঁর নিউ আলিপুরের বাড়িতে তল্লাশি চালায় CID. কিন্তু সুমিত রায়ের এখনও কোনও খোঁজ নেই। এর আগে, তোলাবাজির একটি মামলায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের নিউ আলিপুরের ঠিকানায় পৌঁছেছিল পুলিশ।                

গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি 

অন্যদিকে, গত ১৩ জুন, মাঝরাতে সুমিত রায়ের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গেছিল পুলিশ। রাতভর বাড়ির দরজায় অপেক্ষার পর, সকালে বাড়ির সামনের ২টি গেটের তালা ভেঙে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়িতে ঢোকে পুলিশ। প্রায় দেড়ঘণ্টা তল্লাশি চালিয়েও, খোঁজ পাওয়া যায়নি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের। সেই থেকেই বেপাত্তা তিনি।          



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *