উত্তরবঙ্গ: নতুন ধসের জেরে বন্ধ NH ১০, বাঘপুল-কালীমন্দির এলাকায় ব্যাপক যানজট। সিকিম ও কালিম্পংগামী গুরুত্বপূর্ণ সড়ক NH-10-এর যান চলাচল সম্পূর্ণ ব্যাহত। সেবকের কাছে ধস, ধসের ফলে রাস্তার উপর বিপুল পরিমাণ মাটি ও পাথর। রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। রাস্তা সম্পূর্ণ স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে।
আরও পড়ুন, কলকাতায় তুমুল ঝড়-বৃষ্টি, জলমগ্ন RG Kar-সহ একাধিক হাসপাতাল
বৃহস্পতিবারও বজ্রবিদ্যুৎ-সহ তুমুল ঝড়-বৃষ্টি হল কলকাতায়। সঙ্গে বইল ঝোড়ো হাওয়া। দুপুর থেকেই অন্ধকার হয়ে গেল কলকাতার বিভিন্ন অংশে। এদিন টানা বৃষ্টিতে SSKM হাসপাতাল চত্বরে জল জমে যায়। জলমগ্ন হয়ে পড়ে ধর্মতলা চত্বর। কলকাতা সংলগ্ন দুই জেলাতেও চলে তুমুল বৃষ্টিপাত। দুপুরেই নামল অন্ধকার, ঘনঘন বাজ পড়ল, মঙ্গলবারের পর বৃহস্পতিবারও দুপুর থেকে এই ছবিই দেখা গেল কলকাতার বিভিন্ন অংশে। দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত, বজ্রবিদ্যুৎ-সহ তুমুল ঝড়-বৃষ্টি হল কলকাতায়।সঙ্গে বইল ঝোড়ো হাওয়া। কলকাতা-সহ হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনার বেশ কিছু অংশে লাল সতর্কতাও জারি করা হয়।
আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়ায় বৃষ্টিপাত পারে। উত্তরবঙ্গে রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার টানা বৃষ্টিতে SSKM হাসপাতাল চত্বরে জল জমে যায়। জল ঢুকে যায় হাসপাতালের কার্ডিওলজি থেকে শুরু করে, প্রসূতি বিভাগে। কার্ডিওলজির ভিতরে জল থৈ থৈ। কার্ডিও থোরাসিক বিভাগ। বাম দিকে গেলে ইএনটি বিভাগ। রোগীদের চিকিৎসা করাতে এসে বিপাকে। প্রত্যেকেএই জলের মধ্যে কাজ করতে হয়েছে। গোটা আউটডোর বিল্ডিং ওপিডি বিল্ডিং জলের তলায়। বেশ কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় হাসপাতালের প্রসূতি বিভাগের লিফ্টের কোলাপসিবল গেট।
প্রসূতি বিভাগেও জল ঢুকে গেছে। লিফ্টের কোলাপসিবল গেট বন্ধ করে দিয়েছে। লিফ্টের টানেল জলের তলায়।হাসপাতালের জল বের করতে আনা হয় জেনারেটর, ডাকা হয় দমকলকেও। এসএসকেএম-এর জমা জল বের করতে জেনারেটর পাম্প সেট বসানো হল। এই জল অন্য জায়গায় ফেলা হবে। মূলত প্রসূতি বিভাগের ভেতরে বাইরে, ওয়ার্ডের ভিতরে জলে ভাসছে বেড। আউটডোরে জল জমে রয়েছে। প্রসূতি বিভাগের লিফ্ট বন্ধ করে দেওয়া হয়েছে। চারপাশের এলাকা জলের তলায় ডুবে। দমকল বাহিনীকে ডাকা হয়েছে। এখান থেকে কার্ডিওলজি বিভাগে এখনও জমা জল। টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে ধর্মতলা চত্বর। দুপুর ১২টার পর থেকে ১ টার পর থেকে এই অবস্থা। কখনও মুষলধারে বৃষ্টি হচ্ছে। বিস্তীর্ণ অঞ্চল জলে ডুবে রয়েছে।
Taratala News: তারাতলায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেখতে SSKM-এ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত
