Headlines

প্রধানমন্ত্রীর মোদীর জন্মদিন উপলক্ষ্যে ডাকাত কালী মন্দিরে পুজো দিলেন সিঙ্গুরের বিধায়ক অরূপ কুমার দাস


সোমনাথ মিত্র, সিঙ্গুর: আজ, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন (PM Modi Birthday)। ৭৬-এ পা দিলেন তিনি। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর  জন্মদিন উপলক্ষ্যে ডাকাত কালী মন্দিরে পুজো দিলেন সিঙ্গুরের বিধায়ক অরূপ কুমার দাস। ধুপ,মোমবাতি জেলে আরতি করার পাশাপাশি ফুল,মিষ্টান্ন,শাড়ি নিবেদন করে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন বিধায়ক অরূপ কুমার দাস। 

ডাকাত কালী মন্দির ও সংলগ্ন শিব মন্দিরে প্রদীপ প্রজ্জ্বলন করেন অরূপ কুমার দাস। সেই সঙ্গে মন্দিরে আসা ভক্তদের পুজোর প্রসাদ হাতে তুলে দেন সিঙ্গুরের বিধায়ক। তিনি বলেন, ‘আজকের দিনে ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করলাম যাতে প্রধানমন্ত্রী দীর্ঘ জীবন  লাভ করেন এবং দেশ তথা বিশ্বের জন্য যেভাবে কাজ করছেন তা তিনি দীর্ঘদিন ধরে চালিয়ে যেতে পারেন।’

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজ রাজ্য জুড়ে ‘অন্নপূর্ণা দিবস’ও পালন করছে রাজ্য সরকার। সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে ‘অন্নপূর্ণা দিবস’-এর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এখান থেকে ১ কোটি ৫৬ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার মাসিক কিস্তি ৩ হাজার টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ পালন করবে বিজেপি। আজ সন্ধ্যায় দেশজুড়ে ‘আশীর্বাদের প্রদীপ’ প্রজ্জ্বলনের কর্মসূচিও পালন করা হবে। 

আরও পড়ুন:- প্রধানমন্ত্রীর জন্মদিনেই প্রচার শুরু করলেন নন্দীগ্রাম কেন্দ্রের বিজেপি প্রার্থী হাসিরানি রথ 

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজ ভাদনগর-বারাণসী মোটরবাইক র‍্যালির সূচনা হবে। ১০ রাজ্যের ১৯৩টি জেলা ও প্রায় ১ হাজার ১৫৯টি গ্রামের ওপর দিয়ে যাবে এই র‍্যালি। প্রায় ৪০ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ৭ অক্টোবর শেষ হবে এই র‍্যালি। প্রায় এক হাজার যুবক এই কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গৌর লাহা স্ট্রিটের কাছে নরেন্দ্র মোদির কাটআউট রেখে যজ্ঞের আয়োজন করা হয়েছে। কাটআউটের সামনে রাখা হয়েছে ধোকলা, লাড্ডু, রসমালাই।

নরেন্দ্র মোদির জন্মদিনে বিরাট চমক পটনাতেও। বৃহস্পতিবার জন্মদিন মোদির, তার আগে বুধবার পটনায় গঙ্গার পাড়ে চোখে পড়ল বিরাট আয়োজন। শুধু পুজোআচ্চা, উদযাপনই নয়, ৭৬তম জন্মদিনে ৭৬ কেজি দুধে স্নান করানো হল মোদির ছবিকে। (Narendra Modi Birthday Celebrations)

বুধবার পটনার কালীঘাটে মোদির জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছিল। প্রথমে বৈদিক মন্ত্রোচারণ, ৭৬ জন পুরোহিতকে দিয়ে আরতি, তার পর শঙ্খধ্বনি দিয়ে মোদির মঙ্গলকামনা করা হয়। এর পর মোদির কাটআউট এনে ‘দুগ্ধাভিষেক’ করানো হয়। ৭৬ কেজি দুধ ঢালা হয় ছবিটির উপর। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *