বদলাবে কলকাতার মেট্রো স্টেশনে নাম? লেনিন সরণি, হো চি মিন সরণিরও নাম বদলের প্রস্তাব 


কলকাতা: কল্লোলিনী তিলোত্তমার একাধিক রাস্তা ও মেট্রো স্টেশনের নাম বদল করতে চাইছে বর্তমান সরকার। সরকার চাইছে কলকাতা মেট্রোর স্টেশনগুলোর নাম হবে এলাকার নামে। আর এই নাম বদলের জন্য কলকাতা মেট্রো কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠাবে রোড রিনেমিং কমিটি। প্রস্তাব দেওয়া হয়েছে লেনিন সরণি, হো চি মিন সরণির মতো রাস্তার নামও বদলে দেওয়ারও। একই সঙ্গে স্ট্র্যান্ড রোডের নাম সম্রাট শশাঙ্কর নামে করার প্রস্তাবও দেওয়া হয়েছে। কমিটির কাছে প্রস্তাব এসেছে বিশ্ব বাংলা সরণির নাম বদলে সত্যেন বোস সরণি করার। অন্যদিকে, হাজরা রোডের হাজরা কে? ইতিহাসের সঙ্গে তাঁর যোগ কতটা সেটাও খুঁজে দেখবে কলকাতা পুরসভা।

আরও পড়ুন: প্রতীক যুদ্ধে নতুন করে আজ নথি জমা করতে চায় ঋতব্রত শিবির, বিরোধিতায় মমতা তৃণমূল, ‘বিরোধী দলনেতা’ র স্টেটাস বাতিল হওয়ায় খুশি কল্যাণ

রোড রিনেমিং কমিটির কাছে বেশ কিছু প্রস্তাব এসেছে। সেই প্রস্তাব নিয়ে আলোচনা করছেন তাঁরা। যদিও ডিসেম্বর মাসে ফের তাঁরা আলোচনায় বসবেন। কয়েকটা বিষয় তাঁরা জানিয়েছেন। যে মেট্রো স্টেশনগুলো রয়েছে, সেই মেট্রো স্টেশনগুলোর নাম স্থানীয় এলাকার নামে দেওয়া হবে। এটা সিদ্ধান্ত হয়েছে।

এর কারণ হিসাবে বলা হয়েছে, অনেক সময় মনীষীদের নাম দেওয়ার ফলে মানুষ অনেক ক্ষেত্রে বুঝতে পারছেন না কোথায় নামবেন তাঁরা। আর সেই কারণেই এই প্রস্তাব। এই প্রস্তাব পাঠানো হবে মেট্রো কর্তৃপক্ষের কাছে। অর্থাৎ, মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে রোড রিনেমিং কমিটি একটা প্রস্তাব পাঠাবেন। যাতে মেট্রো স্টেশনগুলোর নাম এলাকার নামে করা হয়।

আরও পড়ুন: স্পিকারের দেওয়া নির্দেশ খারিজ হাইকোর্টের, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, ১০ দিনের মধ্যে বাছতে হবে অন্য কাউকে

এ ছাড়াও সিদ্ধান্ত হয়েছে কোনও জায়গার কী নাম ছিল, কেন সেই নাম ছিল, সেটাও দেখা হবে। যেমন, হাজরা রোডের হাজরা কে ছিলেন, সেটা পুরসভা গবেষণা করে দেখবে। দেখা হবে কার নামে এই হাজরা রোড আর তাঁর কী অবদান ছিল। এ ছাড়াও কিছু স্বদেশী ও বিদেশী নাম নিয়েও আলোচনা হয়েছে এদিন সভায়।

বলা হচ্ছে, স্ট্র্যান্ড রোডের নাম সম্রাট শশাঙ্কর নামে করা হবে। এ ছাড়াও লেনিন সরণি, হো চি মিন সরণির নামও পরিবর্তনের প্রস্তাবও এসেছে রোড রিনেমিং কমিটির কাছে। এমন প্রায় ১৬ বিষয় নিয়ে আজ আলোচনা হয়েছে। মহম্মদ আলী পার্কের নাম স্বামী দয়ানন্দ পার্ক করার প্রস্তাব এসেছে। এর মধ্যে সত্যজিত রায় ধরণীর নাম বদলে সত্যজিত রায় সরণী করার প্রস্তাবও এসেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *