Headlines

বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?



আমেরিকা – ইরান সংঘাত ফের তীব্র। এই পরিপ্রেক্ষিতি ফের বাড়ছে এলপিজি, সিএনজি এবং পিএনজি-র দাম ।  বিশ্বব্যাপী পণ্য পরিবহনের একটি গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ নিয়ে আশঙ্কা বেড়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার পক্ষ থেকে  সতর্ক করে বলা হয়েছে, শীঘ্রই এই প্রণালী দিয়ে তেল চলাচল শুরু না হলে বিশ্বের বহু দেশই বড় জ্বালানি সংকটের সম্মুখীন হতে পারে। ইতিমধ্যেই নিরাপত্তার অবনতি এবং আমেরিকা ও ইরানের সংঘাতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গিয়েছে। এর ফলশ্রুতি কি বতে পারে সিলিন্ডারের দাম বৃদ্ধি? চিন্তায় সাধারণ মানুষ। 

ভারতের রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলি (ওএমসি) আজ, বুধবার দেশজুড়ে এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করেনি। পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা বাড়ছে।   তা সত্ত্বেও, বুধবার গার্হস্থ্য এবং বাণিজ্যিক সিলিন্ডারের দাম অপরিবর্তিত রইল। 

শেষ কবে দাম পরিবর্তন হয়েছিল?

গত মাসে, অর্থাৎ জুনে, গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দাম সিলিন্ডার প্রতি ২৯ টাকা বাড়ানো হয়েছিল। তারপর থেকে দিল্লিতে সাধারণ গ্রাহকদের জন্য গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দাম ৯৪২ টাকাতেই আটকে রয়েছে। এদিকে, ১লা জুলাই বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৮৩.৫০ টাকা উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছিল। এখন কত দাম গ্যাস সিলিন্ডারের ? 

শহরভিত্তিক এলপিজির দাম

শহর  ঘরোয়া সিলিন্ডারের দাম বাণিজ্যিক সিলিন্ডারের দাম
দিল্লি ৯৪২.০ রুপি ২৯৩০.০ টাকা
মুম্বাই ৯৪১.৫ টাকা ২৮৮৫.৫ টাকা
কলকাতা ৯৬৮.০ রুপি ৩০৮২.০ টাকা
চেন্নাই ৯৫৭.৫ টাকা ৩১০৬.০ রুপি
চণ্ডীগড় ৯৫১.৫ রুপি ২৯৫৪.৫ রুপি 
দেরাদুন ৯৬১.০ রুপি ২৯৮৩.৫ টাকা
হায়দ্রাবাদ ৯৩৪.০ রুপি ২০৫২.৫ রুপি
ভুবনেশ্বর  ৯৬৮.০ রুপি ৩১১৫.০ টাকা
লখনউ  ৯৭৯.৫০ টাকা ৩০৫২.৫০ টাকা

এলপিজি গ্রাহকদের জন্য ‘সুখবর’

এদিকে, এলপিজি গ্রাহকদের জন্য রয়েছে একটি সুখবর। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল) তাদের ভারতগ্যাস গ্রাহ কদের জন্য ‘ভারতগ্যাস লাইট জিপ’ নামে একটি নতুন প্রিমিয়াম এলপিজি পরিষেবা চালু করেছে। এই পরিষেবার আওতায়, গ্রাহকরা বড় আকারের লোহার সিলিন্ডারের পরিবর্তে ‘ভারতগ্যাস লাইট কম্পোজিট সিলিন্ডার’ পাবেন। এছাড়াও, সংস্থাটি আরও দ্রুত নতুন গ্যাস সংযোগ এবং এক্সপ্রেস ডেলিভারির সুবিধা দেবে। 

 সংস্থাটি জানিয়েছে যে, এখনকার দ্রুতগতির জীবনযাত্রার কথা মাথায় রেখে এই পরিষেবাটি ভাবা হয়েছে। আপাতত এটি মুম্বইতে চালু করা হয়েছে। কোম্পানিটির পরিকল্পনা রয়েছে ২০২৬ সালের ১৫ই অগাস্টের মধ্যে ২৪টি রাজ্যের ১০০টিরও বেশি শহরে এই পরিষেবাটি সম্প্রসারণ করার, যাতে আগামী সপ্তাহগুলোতে লক্ষ লক্ষ গ্রাহক এই পরিষেবা থেকে উপকৃত হতে পারেন।  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *