Headlines

হাসপাতালের নার্স রুমে ‘স্পাই পেন-ক্যাম’, চিকিৎসকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উত্তর দিনাজপুরে


উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুরের ইটাহার গ্রামীণ হাসপাতালের নার্স রুমে ‘স্পাই পেন-ক্যাম’ লাগানোর মতো মারাত্মক অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। 

আরও পড়ুন, তৃণমূলের নাম-প্রতীক ও তহবিলের রাশ থাকবে কার হাতে ? আজ কমিশনের সঙ্গে ‘ঋতব্রত-তৃণমূল’-এর বৈঠক দিল্লিতে

বিশ্বজিৎ ঘোষ নামে ওই চিকিৎসককে গ্রেফতার করল ইটাহার থানার পুলিশ। গতকাল তাঁকে ১ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় রায়গঞ্জ জেলা আদালত। অভিযোগ, ডিউটিরত অবস্থায় হাসপাতালে নার্সদের ড্রেসিং রুমে একটি ‘স্পাই পেন-ক্যাম’ লাগিয়ে রাখেন ওই চিকিৎসক। তা নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন নার্স ও তাঁদের অভিভাবকেরা। মঙ্গলবার অভিযুক্ত চিকিৎসক হাসপাতালে ডিউটিতে আসা মাত্র, তাঁকে ঘিরে প্রবল বিক্ষোভ শুরু হয়।

প্রসঙ্গত, অভিষেকের সেবাশ্রয় প্রকল্প নিয়ে মারাত্মক অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মণ্ড মডেলের আসল ডায়মণ্ড নাকি ছিল, এই সেবাশ্রয় প্রকল্প। সেই সেবাশ্রয় প্রকল্পেই এবার উঠেছে মারাত্মক অভিযোগ ।  মূলত,অভিযোগ যারা ডাক্তারি পড়ুয়া, এখনও এমবিবিএস ডিগ্রি পাননি, তাঁরা নাকি সেবাশ্রয় প্রকল্পের অধীনে চিকিৎসা করেছেন। ওষুধের প্রেসক্রিপশন লিখেছেন। এমনকি অভিযোগ হোমিওপ্যাথি বা আয়ুর্বেদের ছাত্রছাত্রীদের নিয়ে গিয়ে, তাঁদের নিউরোলজিস্ট বা কার্ডিওলজিস্ট পরিচয় দিয়ে রোগী দেখানো হয়েছে। এই কাজ ও কাজের প্রচারের প্রধান কারিগর অবশ্যই ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডানহাত, জাহাঙ্গির খান ওরফে পুষ্পা। অভিযোগ, যে রোগীদের সেবাশ্রয় ১ ও সেবাশ্রয় ২ ক্যাম্পে তাঁদের মধ্যে ৯০ শতাংশ রোগীর চিকিৎসা হয়েছে এমবিবিএস পাশ না করা ডাক্তারি পড়ুয়াদের দিয়ে।

ঢাকঢোল পিটিয়ে হয়েছিল আয়োজন। মানুষের সেবার নামে, ঢালা হয়েছে কোটি কোটি টাকা। নিজের লোকসভা কেন্দ্রে ‘সেবাশ্রয়’-কে একেবারে মডেল হিসেবে তুলে ধরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার ছাড়িয়ে, শুভেন্দু অধিকারীর গ়ড় নন্দীগ্রামেও করেছেন ‘সেবাশ্রয়’-এর ক্যাম্প। ভোটের প্রচারে তাঁর অন্যতম হাতিয়ার ছিল ‘সেবাশ্রয়’।আর সাধারণ মানুষও দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবার আশায় লাইন দিতেন সেখানে।কিন্তু চিকিৎসা দেওয়ার নামে আসলে কী হত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’-এ? চিকিৎসার নামে আসলে কী পেয়েছেন রোগীরা?একে একে মুখ খুলছেন চিকিৎসকরাই। যাঁরা একটা সময় মানুষের প্রকৃত সেবার স্বার্থে ‘সেবাশ্রয়’-এর সঙ্গে যুক্ত ছিলেন।পশ্চিমবঙ্গ IMA চিকিৎসক ও যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য বলেন, লক্ষ্য করেছিলাম যে গাড়িগুলো পাঠানো হতো সেগুলো আইপ্যাকের নামে।  রোগীদের দেওয়ার জন্য যে ওষুধ দেওয়া হতো সেগুলো প্রথিতযশা কোন কোম্পানির নয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *