Headlines

২৬ দিনের অনশন প্রত্যাহার সোনম ওয়াংচুকের, নেপথ্যে কোন কারণ ? কী মত বিরোধীদের ?


কলকাতা : NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে উত্তাল যন্তর মন্তর। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে বাড়ছে বিক্ষোভের আঁচ। এই আন্দোলনের আঁচ শুধু দিল্লি না, বর্তমানে সারা দেশে ছড়িয়ে পড়েছে। আন্দোলন ছড়িয়ে পড়েছে, কলকাতা, কেরলম, বিহার, রাজস্থান, মুম্বই, মধ্য়প্রদেশে। শুক্রবার, কলেজস্ট্রিট থেকে ধর্মতলার রানি রাসমণি অ্য়াভিনিউ পর্যন্ত মিছিল হয়েছে কলকাতায়। বিরোধী দল থেকে শুরু করে ছাত্র-যুব-শিল্পী থেকে অভিনেতা-অভিনেত্রীদের একাংশের নিশানায় মোদি সরকার। এর মধ্যে প্রধানমন্ত্রীর আশ্বাসের পর ২৬ দিনের অনশন প্রত্যাহার করলেন সোনম ওয়াংচুক। কিন্তু নরেন্দ্র মোদির আশ্বাসকে কটাক্ষ করতে ছাড়েননি রাহুল গান্ধী। তাঁকে পাল্টা খোঁচা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।  

বৃহস্পতিবার রাতে ভবিষ্য়তে প্রশ্নফাঁস রুখতে আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদি। একটি ভিডিও বার্তায় তিনি জানান, ‘বন্ধুরা, আমি জানি প্রশ্নফাঁস কোনও সাধারণ ঘটনা নয়। সেই কারণেই আজ আমি সংশ্লিষ্ট দফতরকে ফাস্টট্র্যাক আদালত এবং কঠোর শাস্তির বিধান সংক্রান্ত খসড়া প্রস্তুত করার নির্দেশ দিয়েছি।” এই বার্তার কিছুক্ষণ পর ২৬ দিনের অনশন প্রত্যাহার করেছেন সোনম ওয়াংচুক। সোনম জানান, ‘লিখিত আশ্বাস চেয়েছিলাম। তা করতে ২ দিন লাগল। অবশেষে আজ সরকার লিখিত আশ্বাস দিয়েছে।’ আর এর পর ময়দানে নামে বিরোধীরা। মোদির পোস্টকে  তুলে ধরে কটাক্ষ করেন অনেকে। শুক্রবারও সংসদের বাইরে একজোট হয়ে বিক্ষোভও দেখান তারা।

আরও পড়ুন‘এরা পড়ুয়াদের…’! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি

বিরোধীরা কী জানাচ্ছেন ?

প্রধানমন্ত্রীর বক্তব্যকে রিপোস্ট করে, এক্স হ্যান্ডলে কটাক্ষ ছুড়ে দিয়েছেন রাহুল গান্ধী। তিনি লিখেছেন, ”মিস্টার মোদি, আমাদের ছাত্র-ছাত্রীরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছে। মধ্যরাতে এমন প্যাথেটিক ভিডিও দিয়ে, তাদের বুদ্ধিমত্তাকে অপমান করবেন না।” তিনি আরও বলেন, ”পড়ুয়াদের ৩টে দাবি রয়েছে। প্রথম দাবি, দুর্নীতিগ্রস্ত শিক্ষামন্ত্রীকে চলে যেতে হবে। দ্বিতীয়ত, যারা পড়ুয়াদের উপর হামলা চালিয়েছে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ এবং তৃতীয়, প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে পড়ুয়াদের কাছে। এই তিনটে শর্ত। আমরা কোনও কথা বলতে চাই না, কোনও আলোচনায় যেতে চাই না, যতক্ষণ না (ধর্মেন্দ্র) প্রধান ইস্তফা দিচ্ছেন।”

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব জানান, ”এই ইস্যু কংগ্রেস, সমাজবাদী পার্টি, বিজেপির নয়। এই ইস্যু যুবসমাজের।” একইভাবে কটাক্ষ করেন কালীঘাট তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রও।  

রাহুলের কটাক্ষের পাল্টা জবাব 

রাহুল গান্ধীর কটাক্ষের পাল্টা জবাব দিলেন বিজেপির বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী। গিরিরাজ সিং জানান, ”রাহুল গান্ধী, কেজরিওয়াল, অখিলেশ যাদব, এরা রাজনৈতিক উৎসব পালন করছেন। একটা ভাল সুযোগ পেয়েছেন। কংগ্রেস তো দু’দিন আগে গুন্ডামি করেছে। বাচ্চাদের সামনে রেখে ডান্ডা নিয়ে গুন্ডা পাঠিয়েছিল। রাহুল গান্ধী নখ কেটে শহিদ হতে চাইছেন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *