RG Kar Case: “জেলে যেতেই হবে”, RG কর মামলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভয়ার মা, যার নাম নিলেন এবার, “…তিনি আমার মেয়ের দেহটা দ্রুত দাহ করায় প্রাইজ পেয়েছিলেন”


উজ্জ্বল মুখোপাধ্যায়, আবীর দত্ত, কলকাতা : রাজ্যে পালাবদলের পর, আর জি কর মেডিক্য়াল কলেজে এল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অর্থাৎ আরজি কর মামলায় পুরনায় শুরু হয়েছে তদন্ত। হাসপাতাল কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে সিবিইআইয়ের আধিকারিকরা, এই ঘটনাস্থল পরিদর্শনের সঙ্গে সঙ্গে, যেখানে ভেঙে ফেলার যে অভিযোগ উঠেছে, ঘটনাস্থল তাঁরা পরিদর্শন করবেন। তার সঙ্গে সঙ্গে, ওই দিন কারা কারা ডিউটিতে ছিল, যারা যারা উপস্থিত ছিল, বয়ান যারা দিয়েছিল, তাঁদের ভূমিকা কী, একেবারে ফাইল খুলছে নতুনভাবে, এই ছবিটাই প্রকাশ্যে এসেছে। এবিপি আনন্দ-কে নিজের প্রতিক্রিয়া দিলেন অভয়ার মা অভয়ার মা- বিজেপি বিধায়ক রত্না দেবনাথ।

আরও পড়ুন, কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায়-শর্মিলা সরকার

প্রশ্ন: সিবিআই তদন্ত শুরু হল, আপনার দীর্ঘদিনের দাবি…

অভয়ার মা , বিজেপি বিধায়ক রত্না দেবনাথ: এখন যে টিম এসেছে, আজকে গিয়েছে আরজিকরে, তদন্ত করতে, আমাদের সঙ্গেও কথা হয়েছে, আশা করি ২৫ তারিখ হয়তো কিছু পাওয়া যাবে। বিকল্প আরকি। 

প্রশ্ন: ২৫ বলছেন কেন ?

অভয়ার মা , বিজেপি বিধায়ক রত্না দেবনাথ: ২৫ তারিখ আমাদের শুনানি আছে আদালতে। 

প্রশ্ন: আপনি বারবার বলেছিলেন, সিবিআই তারা তদন্ত করেনি। বা তদন্ত পেয়েও সেটাকে সামনে আনেনি..

অভয়ার মা , বিজেপি বিধায়ক রত্না দেবনাথ: পুলিশ যেটুকু কাজ করেছিল, তার বাইরে সিবিআই, সন্দীপ ঘোষ, যিনি প্রিন্সিপ্যাল ছিলেন তখনকার, তাঁকে আর টালা থানার ওসিকে, ধরেছিল। কিন্তু ৯০ দিন পেরিয়ে যাওয়ার পরেও, তাঁদের চার্জশিট না জমা দেওয়ায়, …একজন তো বাইরেই রয়েছে, একজন দুর্নীতি মামলায় জেলে রয়েছে। আর বাকি কিছুই করে উঠতে পারেনি, সিবিআই। তথ্যপ্রমাণ লোপাট কারা করল ?এই যে আমাদের এলাকার নির্মল ঘোষ, সোমনাথ দে,আজকে যেখানে বসি আছি, তার পাশেই হয়তো বসেন চেয়ারম্যান, তিনি আমার মেয়ের দেহটা তাড়াতাড়ি দাহ করার জন্যই, প্রাইজ পেয়েছিলেন। এই চেয়ারম্যান উনি ছিলেন না। (পূর্বতন সরকারের সময়) নবান্ন থেকে মুখবন্ধ খামে, ওনার নামটাই এসেছিল চেয়ারম্যান হিসেবে। তদন্তে যাতে কোনও প্রমাণ না থাকে, …আমরা টালা থানায় বসেছিলাম, উনি ডেডবডি গ্রীণ করিডোর করে, দেহ বাড়িতে নিয়ে চলে এসেছিলেন। কেন, কোথাও তো এমন হয় না। আমার বাড়ির অনেক লোক ছিল। তা সত্ত্বেও উনি নিয়ে চলে এসেছিলেন। আমার বাড়ির সামনে বেওয়ারিশ লাশের মতো ফেলে রেখেছিলেন। আর আমরা ছিলাম টালা থানায়। তারপরেও সঞ্জীব মুখোপাধ্যায়, সোমনাথ দে এবং নির্মল ঘোষ, এই তিনজন মিলে, আমরা বাড়ি আসার আগেই নিয়ে চলে যাচ্ছিল শ্মশানে। ..স্বাস্থ্যমন্ত্রী (পূর্বতন সরকারের আমলে) এর জন্য দায়ী। স্বাস্থ্যমন্ত্রীকে (প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী) জেলে যেতেই হবে।

প্রশ্ন: প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে জেলে যেতেই হবে ?

অভয়ার মা , বিজেপি বিধায়ক রত্না দেবনাথ:  হ্যাঁ। একদম।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *