কানসাস সিটি: বিশ্বকাপে ইতিহাস গড়েছেন তিনি। আলজিরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করে জিতিয়েছেন আর্জেন্তিনাকে। বিশ্বকাপে তাঁর প্রথম হ্যাটট্রিক। পাশাপাশি মিরোস্লাভ ক্লোজ়ের বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোলের কীর্তি স্পর্শ করেছেন। জয়ের পর আপ্লুত লিওনেল মেসি। নিজের সঙ্গে রাফায়েল নাদালের (Rafael Nadal) মিল পেয়েছেন ফুটবল বিশ্বের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র।
বিশ্বকাপের মাঝে টেনিসের কিংবদন্তি রাফায়েল নাদালের জীবন নিয়ে তৈরি তথ্যচিত্র ‘রাফা’ দেখছেন মেসি (Lionel Messi)। আলজিরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর মিক্সড জ়োনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মেসি বলেছেন, ‘আমি ফুটবল খেলতে ভালবাসি। ছোট থেকেই আমি এটা নিয়ে আবেগপ্রবণ। ভাল লাগলে আমি নিজের সেরাটা দিই। আমি রাফা নাদালের সিরিজ দেখছি। আমরা একইরকম। আমি অনেক মিল পেয়েছি। আমি সব সময় ভাল লাগলে, উপভোগ করলে নিজের সেরাটা দিই।’
তিন গোল করার অনুভূতি কীরকম? মেসি বলেছেন, ‘ভাল। আমি খুশি। সন্তুষ্ট। ইতিবাচকভাবে বিশ্বকাপ শুরু হল। প্রথম ম্যাচ কখনওই সহজ নয়। বিশেষ করে এবারের বিশ্বকাপ চলছে। ম্যাচ জিতে আমি খুব খুশি।’
আরও পড়ুন: ‘বাসি ফুল’ নিয়ে চিঠির জবাব না পেয়ে ক্ষুব্ধ প্রণব, যুগ্মসচিব নির্বাচনের জন্য বৈঠক ডাকল সিএবি
বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেছেন। লিও বলেছেন, ‘লোকে বলছে এটা আর্জেন্তিনার জার্সিতে বিশ্বকাপে আমার প্রথম হ্যাটট্রিক। বাতিস্তুতার নজির স্পর্শ করেছি বলে ভাল লাগছে। ওঁর সঙ্গে একাসনে বসাটা দারুণ গর্বের। তার চেয়েও বড় কথা, দল জিতেছে।’
বিশ্বকাপে অভিষেকের ২০ বছর পেরলেন মেসি। তাঁর কথায়, ‘আমি এভাবেই প্রতিদ্বন্দ্বিতা করি। আমি পরিশ্রম করেছি যাতে শারীরিকভাবে ভাল জায়গায় থেকে বিশ্বকাপে খেলতে পারি। আমাদের এই দল খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। অসাধারণ সব প্লেয়ার রয়েছে। কেউ কিছু পাইয়ে দেয় না। ভাল খেলতে হয়। সেটাই এই দলের শক্তি।’
Bajo las luces del mundo, la mística del más grande sigue intacta 💫 pic.twitter.com/jAJs7cVlOH
— 🇦🇷 Selección Argentina ⭐⭐⭐ (@Argentina) June 17, 2026
আর্জেন্তিনার সমর্থকদের ধন্যবাদ দিয়েছেন মেসি। বলেছেন, ‘আমি জানি আর্জেন্তিনায় সকলে আনন্দে পাগল হয়ে গিয়েছেন। যাঁরা আমাদের সমর্থন করেছেন তাঁদের সকলকে ধন্যবাদ। এঁরা সকলে কাতারেও ছিলেন। এখন আমেরিকায় এসেছেন।’
আরও পড়ুন: ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠক সৌরভের, আমন্ত্রণ জানালেন বেঙ্গল টি-২০ লিগের ফাইনালে, কী কথা হল?
Chess Grandmaster | পশ্চিমবঙ্গের দাবার মুকুটে যোগ হল নতুন পালক, দেশের ৯৫তম গ্র্যান্ডমাস্টার হলেন কলকাতার আরণ্যক ঘোষ
