Gold Silver Price Hike: একলাফে ৬ হাজারের বেশি বাড়লো রুপোর দাম, তাল মিলিয়ে বাড়ছে সোনাও


কলকাতা: সোনা ও রুপোর দামে আবার বৃদ্ধি। জুলাই মাসের শুরুতেই এক ধাক্কায় অনেকটা বাড়লো এই দুই ধাতুর দাম। রুপোর দাম বেড়েছে ৬ হাজার টাকার বেশি। অন্যদিকে, খাঁটি সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়েছে আড়াই হাজার টাকার বেশি। আজ কত হল এই দুই মহা মূল্যবান ধাতুর দাম?

আরও পড়ুন: বাচ্চাদের ঢুকিয়ে রাখা হত ওয়াশিং মেশিনের মধ্যে, বন্ধ করা হত বাথরুমে; বেঙ্গালুরুর ডে কেয়ারে নির্যাতনের অভিযোগ

২৪ ক্যারেট সোনার দাম

খাঁটি সোনা বা ২৪ ক্যারেট সোনা সাধারণত বিনিয়োগকারীরা কেনেন আর না হলে কেনেন সোনার ব্যবসায়ীরা। আর আজ, অর্থাৎ ২ জুলাই গতকালের তুলনায় খাঁটি সোনা (Fine Gold 995)-এর দাম বেড়েছে প্রতি গ্রামে ২৬৩ টাকা। অর্থাৎ, প্রতি ১০ গ্রামে এই বৃদ্ধির পরিমাণ ২ হাজার ৬৩০ টাকার মতো। আজ ২৪ ক্যারেট খাঁটি সোনার দাম হয়েছে প্রতি গ্রামে হয়েছে ১৪ হাজার ২২৩ টাকা।

২২ ক্যারেট সোনার দাম

খাঁটি সোনার পাশাপাশি দাম বেড়েছে গয়না তৈরির ২২ ক্যারেট সোনারও। প্রতি গ্রামে এই সোনার দাম বেড়েছে ২৫০ টাকা। এর ফলে এই ধরনের সোনার দাম দাঁড়িয়েছে প্রতি গ্রামে ১৩ হাজার ৫১০ টাকা। প্রতি ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ১০০ টাকা।

আজ যদি কেউ সোনা বিক্রি করতে চান, তাহলে আজ প্রতি গ্রামে ১২ হাজার ৯৪২ টাকা পাওয়া যাবে। যা গতকালের তুলনায় ২৩৯ টাকা বেশি।

আরও পড়ুন: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র

১৮ ক্যারেট সোনার দাম

হিরে বা কোনও পাথর বসানো গয়না তৈরিতে প্রয়োজন হয় ১৮ ক্যারেট সোনার। এই সোনার দামও বেড়েছে আজ। প্রতি গ্রামে এই সোনার দাম আজ বেড়েছে ২০৫ টাকা। প্রতি গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম হয়েছে ১১ হাজার ৯৫ টাকা।

রুপোর দাম

দাম বেড়েছে রুপোরও। ২ জুলাই প্রতি কেজি রুপোর দাম বেড়েছে ৬ হাজার ৬৪১ টাকা। এই মূল্যবান ধাতুর দাম হয়েছে ২ লক্ষ ৩১ হাজার ৭৪৭ টাকা।

 

তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *