ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ


কল্যাণী, নদিয়া : ছাত্রীর ছদ্মবেশে আচমকা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী। গতরাতে নদিয়ায় কল্যাণী JNM হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে সুমনা সরকার। হাসপাতাল ও হস্টেলের বিভিন্ন জায়গায় অপরিচ্ছন্নতা দেখে অসন্তোষ প্রকাশ। ‘রাতে হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক সিনিয়র চিকিৎসকদের উপস্থিতি দেখা যায়নি’, হস্টেলের পরিবেশ নিয়েও অসন্তোষ প্রকাশ মন্ত্রী সুমনা সরকারের। তিনি বলেছেন, ‘আজকে আমি যে ড্রেসে এসেছি, এই ড্রেসে সচরাচর বেরোই না। আজকে আমি ছাত্রী সেজে এখানে এসেছি জাস্ট একটা সারপ্রাইজ ভিজিটে এসেছি।’ স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেছেন, ‘বেড থাকা সত্ত্বেও, পেশেন্ট বেড পাচ্ছে না। দেখে নেবেন যেন বেডগুলো পায়। একটু দেখে নেবেন। জুনিয়র চিকিৎসকেরা যারা আছেন, তাদের কাছেও আমার অনেককিছু প্রত্যাশা।’           

মুখে সার্জিকাল মাস্ক, পরনে ক্যাসুয়াল পোশাক, সঙ্গী গুনে গুনে দুজন মহিলা পুলিশ, মধ্যরাতে হাসপাতাল চত্বরে ঘুরে বেড়াচ্ছেন যিনি, তিনিই যে মন্ত্রী, রাতের অন্ধকারে তা ঘুণাক্ষরেও বোঝা যায়নি। বুধবার রাতে, এভাবেই কার্যত ছাত্রীর ছদ্মবেশে, হাসপাতালে ‘সারপ্রাইজ ভিসিট’-এ এলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। ঘটনাস্থল – নদিয়ায় কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতাল। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার বলেছেন, ‘JNM হাসপাতালটা নিয়ে… এত্ত নোংরা করে রাখে এমন কোনও ডিপার্টমেন্ট নেই যে নোংরা নেই।  এটা আমার কাছে অত্যন্ত নিন্দনীয়। ৫০০ বেডের হাসপাতাল। আজকে সেই হাসপাতালের কী অবস্থা! কী দুর্দশা! হস্টেলের কী অবস্থা! ওখানে কোনও সিকিওরিটি নেই। কিছু নেই। একদম পুরো ওপেন, ওপেন টু অল।’             

কৌস্তভ বাগচীর বাড়ির সামনে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ, বাইকে করে এসে গুলি করার, বোমা মারার হুমকি 

বুধবার রাত ১২টা নাগাদ আচমকা হাসপাতালে ভিজিটে আসেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। জরুরি বিভাগ থেকে শুরু করে ঘুরে দেখেন গোটা হাসপাতাল চত্বর। হাসপাতালের পরিকাঠামো ও হস্টেলের একাধিক জায়গায় অপরিচ্ছন্নতা দেখে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেন তিনি। সেই সঙ্গে, রাতে হাসপাতালে পর্যাপ্ত সিনিয়র চিকিৎসকদের উপস্থিতি নিয়েও উষ্মাপ্রকাশ করেন। বুধবার রাতে মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট। আর তার পরের দিনই এই ছবি ধরা পড়ল হাসপাতালে। ওয়ার্ডের ভিতরেই রোগীর বেডের আশেপাশেও ঘুরে বেড়াচ্ছে বেড়াল। হাসপাতাল চত্বরও আগাছায় পরিপূর্ণ। যদিও এই প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, যেহেতু এই বিষয়ে মন্ত্রী বক্তব্য রেখেছেন, তাই এনিয়ে কোনও মন্তব্য নয়। এদিকে মন্ত্রীর কড়া বার্তার পরপরই হাসপাতাল চত্বরে শুরু হল সাফাই অভিযান।            



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *