‘যাত্রী সাথী’ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ


কলকাতা: পশ্চিমবঙ্গে ডিজিটাল গণপরিবহণ পরিষেবাকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। রাজ্যের তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দফতর (DoIT&E)-এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ (MoU) হয়েছে সহকার ট্যাক্সি কো-অপারেটিভ লিমিটেড (ভারত ট্যাক্সি)। রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ করল শুভেন্দু অধিকারীর সরকারের। 

‘ভারত ট্যাক্সি’-র সঙ্গে জুড়ল ‘যাত্রী সাথী’, এক্স পোস্টে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কেন্দ্রীয় সরকারি সহায়তায় চলা এই অ্যাপ ক্যাব প্ল্যাটফর্মের সঙ্গে মউ স্বাক্ষর রাজ্যের তথ্যপ্রযুক্তি ও বৈদ্যুতিন দফতরের। ‘যাত্রী ও গাড়ি চালকদের সুবিধার্থে সরকারের পদক্ষেপ’, বাইক ট্যাক্সি ও অটো পরিষেবা বাড়ানো নিয়েও কাজ চলছে, পোস্ট মুখ্যমন্ত্রীর। রবিবার বিকেলে আমূলের দই কারখানার শিলান্যাস করার সময়ে মউয়ের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী অমিত শাহ। 

এই অংশীদারিত্বের মাধ্যমে রাজ্য সরকারের ডিজিটাল মোবিলিটি প্ল্যাটফর্ম ‘যাত্রী সাথী’-কে আরও আধুনিক, সহজলভ্য এবং যাত্রীবান্ধব করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

এই কৌশলগত সহযোগিতার ফলে ‘যাত্রী সাথী’ এবং ‘ভারত ট্যাক্সি’—দুই প্ল্যাটফর্মের পরিষেবার মধ্যে সমন্বয় তৈরি হবে। ফলে যাত্রীরা আরও সহজে ট্যাক্সি বুকিং ও অন্যান্য পরিষেবা ব্যবহার করতে পারবেন। কো-ব্র্যান্ডিং এবং প্ল্যাটফর্ম ইন্টারঅপারেবিলিটির মাধ্যমে পরিষেবার পরিধিও বাড়বে।

শুধু যাত্রী নয়, এই উদ্যোগে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে চালকদের কল্যাণেও। যোগ্য ‘যাত্রী সাথী’ চালকদের ভারত ট্যাক্সি কো-অপারেটিভের সদস্যপদ এবং বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে চালকদের সামাজিক ও আর্থিক সুরক্ষা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও ভবিষ্যতে বাইক ট্যাক্সি এবং অটো-রিকশা পরিষেবাকেও ‘যাত্রী সাথী’ প্ল্যাটফর্মের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এতে রাজ্যের বিভিন্ন প্রান্তে ডিজিটাল পরিবহণ পরিষেবা আরও বিস্তৃত হবে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে।

রাজ্য সরকারের দাবি, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে পশ্চিমবঙ্গে আরও দক্ষ, অন্তর্ভুক্তিমূলক এবং নির্ভরযোগ্য গণপরিবহণ ব্যবস্থা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

আজ পশ্চিমবঙ্গের গণ-পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য অগ্রগতির দিন। রাজ্যের নিজস্ব ডিজিটাল মোবিলিটি প্ল্যাটফর্ম ‘যাত্রী সাথী’ (Yatri Sathi)-কে আরও উন্নত ও শক্তিশালী করার লক্ষ্যে আমাদের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স বিভাগ (DoIT&E) আনুষ্ঠানিকভাবে ‘সহকার ট্যাক্সি কো-অপারেটিভ লিমিটেড’ (ভারত ট্যাক্সি)-এর সাথে অংশীদারিত্ব গড়ে তুলেছে। 

এই কৌশলগত সহযোগিতার মূল লক্ষ্য হলো উদ্ভাবনকে ত্বরান্বিত করা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের মাধ্যমে যাত্রীদের সামগ্রিক অভিজ্ঞতা উন্নত করা: উন্নত পরিষেবা ও সহজলভ্যতা: কো-ব্র্যান্ডিং এবং প্ল্যাটফর্মের পারস্পরিক সংযোগ বা ইন্টার-অপারেবিলিটির মাধ্যমে ব্যবহারকারীরা আরও সহজে পরিবহন পরিষেবা পাবেন; এতে ‘যাত্রী সাথী’ ও ‘ভারত ট্যাক্সি’-র বিভিন্ন বৈশিষ্ট্যকে একত্রিত করে জনসাধারণকে আরও কার্যকরভাবে পরিষেবা প্রদান করা সম্ভব হবে। 

চালকদের কল্যাণ: এই সমঝোতা স্মারকের (MoU) অন্যতম প্রধান উদ্দেশ্য হলো আমাদের কঠোর পরিশ্রমী চালক সম্প্রদায়ের পাশে দাঁড়ানো; এর আওতায় যোগ্য ‘যাত্রী সাথী’ পার্টনারদের সমবায়ের সদস্যপদ এবং বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা প্রদান করা হবে। 

ভবিষ্যৎ সম্প্রসারণ: আমরা যৌথভাবে রাজ্যের সর্বত্র বাইক ট্যাক্সি এবং অটো-রিকশা পরিষেবা চালুর মাধ্যমে আমাদের পরিষেবার পরিধি বাড়ানোর লক্ষ্যে কাজ করছি। পশ্চিমবঙ্গের জনগণের জন্য আরও দক্ষ, অন্তর্ভুক্তিমূলক এবং নির্ভরযোগ্য পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *