Saugata Roy: ‘বলছিলাম আপনারা চলে আসুন…’ শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন…


নয়া দিল্লি: সংসদ-ক্যান্টিনে এক টেবিলে জেপি নাড্ডার সঙ্গে ‘কালীঘাট তৃণমূল’-এর অন্যতম সদস্য সৌগত রায়। সঙ্গে রয়েছেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্হা-ও। আবার NCPI-এর দেওয়া আরও একটি ছবিতে দেখা যাচ্ছে টেবিলে বসে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জেপি না়ড্ডা। টেবিলের ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছেন সৌগত রায়। ছবি সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। তবে কি এবার বিজেপির কাছাকাছি ‘কালীঘাট-তৃণমূল’?

এ প্রসঙ্গেই এদিন সংসদের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কালীঘাট-তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায় বলেন, ‘অমিত শাহর সঙ্গে ক্যান্টিনে কোনও কথা হয়নি। জে পি নাড্ডার সঙ্গেও আলাদা করে কোনও কথা হয়নি। ওই একই টেবিলে অমিত শাহ, ও বিজেপির আরেক নেতা ছিল। আমরাই আগে গিয়েছিলাম। ওরা পড়ে গিয়েছিল। ফোনে আমরা কোনও যোগাযোগ করিনি, বিজেপির লোকই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমরাই বলছি চলে এসো, যারা বিজেপিতে গিয়েছে তাদের।’                                                              

এ প্রসঙ্গে কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘আমি ছবিটা পাওয়ার পর ভাল করে দেখলাম। একটা ক্যান্টিনে হতে পারে, আরেকটা অ্যানেক্স-এ। হয়তো ওঁরা কোনও পরিকল্পনা করছেন। সেটার সঙ্গে আমাদের কোনও যোগাযোগ নেই। ওঁরা সরাসরিই আলোচনা করছেন। এরকম তো রাজনীতিতে হয়। এটা ডাবল ট্র্যাক।’                                       

এদিকে, পুরনো বন্ধু জেপি নাড্ডা। গোটা বিষয়ে রাজনীতির সম্পর্ক নেই, মন্তব্য শত্রুঘ্ন সিন্হার।                                       

সংসদ ভবন চত্বরে NCPI-এর ২০ জন সাংসদের ছবি দেওয়া প্ল্যাকার্ড গায়ে জড়িয়ে বিক্ষোভ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। ২০ জন সাংসদকে গদ্দার বলে বিক্ষোভ দেখালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর। ‘আমাদের দল থেকে আপনাদের দলে গিয়েছে, সেখান থেকেও ওঁরা চলে গিয়েছেন’, NCPI সাংসদদের নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ প্রিয়ঙ্কার। আমাদের দেওয়া টিকিটেই ওঁরা ভোটে জিতেছেন, পাল্টা দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের   



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *