গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি


অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা, মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : খানা-খন্দে ভরা রাস্তা। বর্ষায় সেই গর্তে জল জমে মারণফাঁদ তৈরি হয়েছে। দমদম স্টেশন থেকে চিড়িয়া মোড় পর্যন্ত প্রায় ১ কিলোমিটারের বেশি রাস্তার অবস্থা বেহাল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত বছরের নভেম্বর-ডিসেম্বর মাস নাগাদ পাইপলাইনের কাজ শুরু হয়েছিল এই রাস্তায়। সেই কাজ শেষ হলেও রাস্তার দিকে আর নজর দেওয়া হয়নি। এয়ারপোর্ট সংলগ্ন VIP রোডের অবস্থাও শোচনীয়। বর্ষায় বেহাল রাস্তায় সাধারণ মানুষের ভোগান্তির ঘটনা নতুন নয়। এই বছরেও ছবিটা একই। নাকাল হচ্ছেন আমজনতা। বৃষ্টির পরিমাণ বাড়তেই প্রকাশ্যে শহরের বেশিরভাগ রাস্তার আসল চেহারা। একে খারাপ রাস্তা, গর্ত, খানা-খন্দে ভর্তি, সঙ্গে কাদা, জল জমা – সব মিলিয়ে করুণ পরিস্থিতি। 

কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১ 

অন্যদিকে, শহর কলকাতা থেকে বেশ অনেকটাই দূরে রয়েছে দুর্গাপুর। সেখানেও রাস্তার বেহাল দশা দেখা গিয়েছে। দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন রাস্তার অবস্থা বেহাল। এই রাস্তাতেই রয়েছে বিভিন্ন সরকারি দফতর, পুরসভা, আদালত, প্রশাসনিক ভবন। এর পাশাপাশি এই রাস্তায় আছে স্কুল ও সরকারি-বেসরকারি হাসপাতাল। এমনকী সিটি সেন্টারের সঙ্গে সংযোগকারী দুর্গাপুর স্টেশন সংযোগকারী রাস্তার অবস্থাও অত্যন্ত শোচনীয়। গত কয়েকদিনের ভরা বর্ষায় রাস্তার হাল আরও খারাপ হয়েছে। রাস্তার মধ্যে একাধিক গর্ত, তাতে জমেছে জল-কাদা। সব মিলিয়ে পড়ে যাওয়ার মতো পরিস্থিতি। যেকোনও মুহূর্তে ঘটে যেতে পারে বড় অঘটন। পূর্ব বর্ধমানের কাটোয়াতে দেখা গিয়েছে রাস্তার ভয়ঙ্কর পরিস্থিতি। একে ভরা বর্ষা, সঙ্গে ভাঙা রাস্তা, চরম সমস্যায় সাধারণ মানুষ। 

‘তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন’, আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজ অর্থাৎ ৬ অগস্ট বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টি। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের মতো দক্ষিণবঙ্গের ৩ জেলায় হতে পারে অতি ভারী বৃষ্টি। জারি করা হয়েছে কমলা সতর্কতা। কলকাতা-সহ ৭টি জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোনও কোনও অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের তরফে হলুদ সর্তকতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, উত্তরবঙ্গে গত কয়েকদিনের তুলনায় আজ বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে ভারী বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে উত্তরের ৫ জেলাতেই। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *