গল: শ্রীলঙ্কার বিরুদ্ধে (India vs Sri Lanka) মহাগুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ় খেলতে কয়েক ঘণ্টা পরেই মাঠে নেমে পড়বে ভারতীয় দল (Indian Cricket Team)। সেই সিরিজ়ের আগেই নাকি ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের তরফে স্পষ্ট সতর্কবার্তা দেওয়া হয়েছে যে ব্যাটিংয়ে উন্নতি না ঘটালে দল থেকে বাদ পড়তে পারেন। কিন্তু কোন তারকাকে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে?
The Times of India-র রিপোর্ট অনুযায়ী ভারতীয় টেস্ট দলের অঙ্গ ধ্রুব জুরেলকে (Dhruv Jurel) যারা সিদ্ধান্ত নেন তাঁদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে ব্যাটিং তাঁকে পারফরম্যান্স আরও ভাল করতে হবে, আর তাতে সাফল্য না এলে সরে যেতে হবে। বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে ভারতীয় দলে নিজের জায়গা বজায় রাখতে হলে তাঁকে বড় এবং গুরুত্বপূর্ণ রানের ইনিংস খেলতে হবে, ছোট ছোট ইনিংস দিয়ে কাজ চলবে না।
ধ্রুব জুরেলের প্রতি নির্বাচকরা বারংবার আস্থা দেখিয়েছেন। ব্যাক-আপ কিপার-ব্যাটার হিসাবে তিনি বহুদিন ধরেই ভারতীয় লাল বলের স্কোয়াডে রয়েছেন। পরের পর ম্যাচ খেলেছেন বিশেষজ্ঞ ব্যাটার হিসাবেও। তবে সেই ব্যাকিং ধীরে ধীরে কমছে। বিশেষত যেখানে বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে সরফরাজ খানের মতো দাবিদার অপেক্ষা করে রয়েছেন, সেখানে জুরেলের ওপর চাপ বাড়ছে। তাঁর সাম্প্রতিক ফর্মও খুব একটা আহামরি নয়। শেষ পাঁচ ইনিংসে তাঁর সংগ্রহ মাত্র ৪৮ রান।
আরও পড়ুন:- ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের টেস্ট কিপার-ব্যাটার হিসাবে ঋষভ পন্থই নিঃসন্দেহে ভারতের প্রথম পছন্দ। সেক্ষেত্রে একাদশে জায়গা পেতে জুরেলকে বিশেষজ্ঞ ব্যাটার হিসাবেই খেলতে হবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধ দুই টেস্ট সিরিজ়ে দলের ভরাডুবির পরেই তাঁর ফর্ম নিয়ে অনেকে ভ্রু কুঁচকানো শুরু করেছিলেন। সেই প্রশ্নচিহ্ন আরও বাড়ে সাম্প্রতিক সময়ে। আফগানিস্তানের বিরুদ্ধে এক ম্যাচের টেস্ট সিরিজে সুযোগ পেয়েও তিনি মাত্র ১৯ রানের ইনিংস খেলেছিলেন। এমনকী এরপরে শ্রীলঙ্কা সিরিজ়ের আগে প্রস্তুতি ম্যাচেও জুরেল রান পাননি। তাঁর সংগ্রহ ছিল যথাক্রমে এক এবং ১৭ রান।
এরপরেও শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে হয়তো প্রথম একাদশে জুরেলই একাদশে সুযোগ পেতে চলেছেন। তবে এই সিরিজ়ে কাঙ্খিত রান না পেলে, তাঁকে যে বাদ দেওয়া হতে পারে, সেই বিষয়টা স্পষ্ট করে দেওয়া হয়েছে।
