নয়াদিল্লি: FIFA ASEAN Cup টুর্নামেন্ট থেকে নাম তুলে নিল ভারতীয় ফুটবল দল। আগামী অক্টোবরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। ফ্রেন্ডলি ম্য়াচ হলেও ব্রাজিলের বিরুদ্ধে খেলা ভারতীয় দলের কাছেও বিরাট প্রাপ্তি। তাই এই হাইপ্রোফাইল ম্য়াচটিকেই পাখিরে চোখ করেছে AIFF। ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন। এশিয়ান কাপ থেকে নাম তুলে নেওয়ায় ভারতীয় দল এশিয়ার কয়েকটি হাইভোল্টেজ দলের বিরুদ্ধে খেলার সুযোগ হারাবে।
AIFF-র উপসচিব সত্যনারায়ণ সংবাদ সংস্থা PTI কে বলছেন, ‘আমরা FIFA ASEAN Cup থেকে নাম তুলে নিলাম। আমরা ওই টুর্নামেন্টে খেলছি না।’ ভারতীয় দল প্রথমে ফিফার প্রস্তাবে সম্মতি জানিয়েছিল এশিয়ান কাপে অংশগ্রহণের ব্যাপারে। গ্রুপ এ-তে ভারতের সঙ্গে একই গ্রুপে ছিল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর। আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। অন্য়দিকে ব্রাজিলের সঙ্গে ভারতের ম্য়াচ রয়েছে আগামী ৩ অক্টোবর থেকে। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এই ম্য়াচটি হবে।
লিওনেল মেসি দু’বার এসেছেন কলকাতায়। দিয়েগো মারাদোনা দু’বার এসেছেন এই শহরে। এর আগে পেলে কসমস ক্লাবের হয়ে কলকাতায় খেলে গিয়েছিলেন। এবার গোটা ব্রাজিল দলটাই আসছে তিলোত্তমায়। বিশ্ব ফুটবলের সেরা দলটি কলকাতায় এসেছে ও আর ফুটবল ম্যাচ খেলছে ভারতীয় দলের বিরুদ্ধে! অনেকের কাছে তা ছিল স্বপ্ন। সেই স্বপ্নই এবার বাস্তব হতে চলেছে। জল্পনা, গুঞ্জন নয়, একেবারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গেল, ব্রাজ়িলের সঙ্গে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারত। তাও উৎসবের মরশুমে। দুর্গাপুজোর ঠিক আগে। দিনক্ষণও ঘোষণা হয়ে গিয়েছিল আগেই। সর্বভারতীয় ফুটবল সংস্থাই বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছিল যে, ব্রাজ়িলের সঙ্গে ৩ অক্টোবর সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারত। আর সেই ম্যাচ খেলতে কলকাতায় আসবে ব্রাজ়িলের সিনিয়র দল। অর্থাৎ, ভিনিসিয়াস জুনিয়র, ম্যাথিউ কুনহা সহ গোটা সিনিয়র দলেরই কলকাতায় আসার কথা। এর আগে সর্বভারতীয় ফুটবল সংস্থা বিবৃতি দিয়ে জানিয়েছে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল। বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে সেলেসাওদের বিরুদ্ধে খেলবে ব্লু টাইগার্স। ভারতীয় ফুটবলের ইতিহাসে যেটা হবে বৃহত্তম ম্যাচ, জানিয়েছে AIFF। বর্তমানে ব্রাজ়িলের ফিফা ব়্যাঙ্কিং পাঁচ। ১৯৯২ সালে ফিফা ব়্যাঙ্কিং চালু হওয়ার পর এত ওপরে থাকা কোনও দলের বিরুদ্ধে কখনও খেলেনি ভারত। বলা হয়, ব্রাজ়িলের বাইরে ব্রাজ়িলের সবচেয়ে বেশি সমর্থক থাকেন কলকাতায়।
