Free Gold Ring For Children : ‘সোনার চামচ’ নিয়ে না জন্মালেও সরকারি হাসপাতালে শিশু জন্ম নিলেই পাবে সোনার আংটি। ১.২৮ লাখ শিশর জন্য তৈরি হচ্ছে গোল্ড রিং। ২২ ক্যারেট সোনার আংটির জন্য সরকারের খরচ হবে ২২০ কোটি টাকা।
কী উপলক্ষ্যে কোন সরকার এনেছে এই স্কিম
সম্প্রতি তামিলনাড়ু সরকার ঘোষণা করেছে এই স্কিম। যেখানে সরকারি হাসপাতালে শিশু জন্মালেই এই সুবিধা পাবেন অভিভাবকরা। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সিএন আন্নাদুরাইয়ের জন্মদিন উপলক্ষ্যে আগামী ১৫ সেপ্টেম্বর এই স্কিম ঘোষণা হবে। ২২ জুন থেকে যারা তামিলনাড়ুর সরকারি হাসপাতালে জন্মগ্রহণ করেছেন তাদের জন্যই এই স্কিম আনা হচ্ছে। ওই দিন আবার রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের জন্মদিন। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত যারা জন্ম নিয়েছে সেই শিশুরা পাবে গোল্ড রিং। ইতিমধ্যেই ১২৮,৪৯৯টি রিং তৈরি করতে দেওয়া হচ্ছে।
দুটি কোম্পানিকে এই আংটি তৈরির দায়িত্ব
তামিলনাড়ু মেডিক্য়াল সার্ভিস কর্পোরেশন ইতিমধ্যেই দুটি কোম্পানিকে এই সোনার আংটি তৈরির দায়িত্ব দিয়েছে। যার মদ্যে নামা রয়েছে জুয়েলুক্কাস ও কল্যাণ জুয়েলার্সের। এর মধ্যে জুয়েলুক্কাস ৭০ শতাংশ রিং মোট ৮৯,৯৪৯টি আংটি তৈরি করবে। পাশাপাশি কল্যাণ জুয়েলার্স ৩০ শতাংশ বা ৩৮,৫৫০টি আংটি তৈরি করবে। এই প্রতিটি আংটির ওজন হবে ১ গ্রাহক। ২২ ক্যারেট গোল্ড থাকবে প্রতিটি আংটিতে।
কত টাকা খরচ হবে সরকারের
তামিলনাড়ু সরকার এই স্কিম বাবদ খরচ করবে ৭৫৫.৮৩ কোট টাকা। সারা বছরে মোট ৪৪১,৬৬৭টি রিং কেনা হবে। বর্তমান বাজার দর ধরলে ২২ ক্যারেটের এক গ্রামের আংটির দাম হবে ১৪,৮৫০ টাকা। তবে আংটির দাম পুরোপুরি সোনার সেই সময়কার কারেন্ট মার্কেট রেট অনুযায়ী হবে।
বিরোধীরা এই নিয়ে কী বলছে ?
ইতিমধ্যেই এই স্কিমের টেন্ডারের বিষয়ে বিধানসভায় প্রশ্ন তুলেছে বিরোধীরা। এই রিং তৈরির জন্য জুয়েলুক্কাস ১ পয়সা প্রতি রিং বিড করেছে। সোনার দাম বাদ দিয়ে সব চার্জ ধরে এই বিড করেছে জুয়েলুক্কাস। এই চার্জের মধ্যে প্রসেসিং ফি, ট্রান্সপোরটেশন ফি, BIS হলমার্কিং, ইনস্যুওরেন্সও রয়েছে। কেবল এখানে সার্ভিস চার্জ নিচ্ছে কোম্পানি। কী করে এটা সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।
সরকারের তরফে বলা হয়েছে, সরকারি হাসাপাতালে শিশুর জন্মের হার বৃদ্ধি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত, সরকারি হাসপাতালের ওপর সাধারণ মানুষের আস্থা ফেরাতে এই স্কিম এনেছে সরকার।
Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
