রামপুরহাট: চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুতে উত্তেজনা বীরভূমের রামপুরহাটে । বছর এগারোর স্কুল পড়ুয়াকে ভুল ইঞ্জেকশন দেওয়ার পরই তার মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের ।
কিছুদিন আগে রামপুরহাট হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হয় ওই পড়ুয়া, দাবি পরিবারের । ৩ দিন আগে বাড়ি ফিরে ফের আজ পেটে ব্যথা নিয়ে চিকিৎসকের চেম্বারে আসে পড়ুয়া । চেম্বারের ল্যাবে ২টি ইঞ্জেকশন দেওয়ার পরই অবস্থার অবনতি হয় ওই কিশোরের । পরে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করা হয় ।
ভুল ইঞ্জেকশন দেওয়ার কারণেই মৃত্যু হয়েছে ওই স্কুল পড়ুয়ার, অভিযোগ পরিবারের । চিকিৎসকের চেম্বারের সামনেই পড়ুয়ার দেহ রেখে চলল বিক্ষোভ ।
আরও পড়ুন: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
পরিবারের অভিযোগ, ভুল ইঞ্জেকশন দেওয়ার জন্যই বছর এগারোর ওই পড়ুয়ার মৃত্যু হয়েছে । সোমবার সকালে পেটে ব্যথা হওয়ায় তাঁকে একজন প্রাইভেট চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় । চিকিৎসককে দেখানোর পরই তাঁকে পরপর দুটি ইঞ্জেকশন দেওয়া হয়েছিল । তারপরই ওই স্কুলপড়ুয়ার শ্বাসকষ্ট শুরু হয় । সেই পড়ুয়া ছটফট করতে শুরু করে বলে পরিবার থেকে জানানো হয় । তখন ওই চিকিৎসক ফের ওই পড়ুয়াকে পরীক্ষা করেন । অভিযোগ, এরপরই ওই চিকিৎসক ওই পড়ুয়াকে মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেন ।
রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় ওই পড়ুয়াকে । সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয় । জানা গিয়েছে, এক সপ্তাহ আগে ওই স্কুল পড়ুয়া প্রিয়জিৎ মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছিল । সেই সময় তার জ্বর ছিল । গত তিনদিন আগে সে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে যায় । কিন্তু বাড়ি ফিরে গতকাল থেকে তার পেটে ব্যথা শুরু হয় । তারপরই ওই কিশোরের বাবা তাকে চিকিৎসার জন্য এক প্রাইভেট চিকিৎসকের কাছে নিয়ে আসেন বলে পরিবারের তরফে জানানো হয়েছে । সেখানেই এই পরিস্থিতি তৈরি হয় । পরিবারের দাবি ছিল, চিকিৎসককে গ্রেফতার করতে হবে । রামপুরহাট থানার পুলিশ এসে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় ।
আরও পড়ুন: ‘জানেন ও কী বলেছিল?’ ফার্নান্দোকে গুঁতো দেওয়া নিয়ে মুখ খুললেন যশস্বী, শাস্তি হতে পারে?
Bhawanipur News : স্কুলের মধ্যেই পড়ুয়াকে সাপের কামড়! SSKM-এ ভর্তি প্রথম শেণির ছাত্র
