Saransh Jain: শতাব্দীর প্রবীণতম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সারাংশের


কলম্বো: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের হয়ে অভিষেক করলেন সারাংশ জৈন()। মধ্যপ্রদেশের অলরাউন্ডার ৩৩ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করলেন। সিংহলিজ স্পোর্টস ক্লাবে দ্বিতীয় টেস্ট শুরুর আগে রবীন্দ্র জাডেজার হাত থেকে ডেব্যিউ ক্যাপ হাতে নিলেন সারাংশ। আর তার সঙ্গে সঙ্গেই নতুন এক রেকর্ডও গড়ে ফেললেন সারাংশ।

অভিষেকের সময় সারাংশের বয়স এখন ৩৩ বছর ১৪৫ দিন বয়সে। একুশ শতাব্দীতে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে প্রবীণতম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করলেন সারাংশ জৈন। এর আগে সাবা করিম বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে অভিষেক করেছিলেন ২০০০ সালে। তাঁর বয়স ছিল তখন ৩২ বছর ৩৬২ দিন বয়সে।

প্রথম টেস্টে কুলদীপ যাদবকে খেলানো হয়েছিল। কিন্তু গোটা ম্য়াচে দুটো ইনিংস মিলিয়ে মাত্র ১ উইকেট ঝুলিতে পুরেছিলেন। গোটা ম্য়াচে গিল মাত্র ২৫ ওভার বল করিয়েছিলেন কুলদীপকে দিয়ে। এরপরই মনে হয়েছিল যে কুলদীপকে হয়ত কলম্বো টেস্টে বসানো হতে পারে। সারাংশ জৈন যে এই ম্য়াচে অভিষেক করতে চলেছেন, তার আভাস মিলেছিল শনিবারের অনুশীলনেই। ভারতীয় এ দলের হয়ে এর আগে লঙ্কা সফরে এসে দুটো ম্য়াচ মিলে ৬ উইকেট নিয়েছেন ও ব্যাট হাতে ৭০ রান করেছিলেন।

 

সারাংশের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ও ঘরোয়া ক্রিকেটে অভিষেকের মধ্য়ে ব্য়বধান প্রায় ১২ বছরের। ২০১৪ মরশুমে মধ্য়প্রদেশের হয়ে খেলতে নেমেছিলেন সারাংশ। ২০২১-২২ মরশুমে মধ্যপ্রদেশের প্রথম রঞ্জি ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এই অলরাউন্ডারের। এছাড়া ২০২২-২৩ রঞ্জি ট্রফি ও ২০২৫ দলীপ ট্রফিতে দারুণ পারফর্ম করেছিলেন। গত মরশুমের রঞ্জিতেও মধ্যপ্রদেশের জার্সিতে ৫৭.৫৫ গড়ে ৫১৮ রান করেছিলেন ও ৩০ উইকেট নিয়েছিলেন। 

গল টেস্টে জয়ের ফলে সিরিজে এই মুহূর্তে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারতীয় দল। কলম্বোর যে মাঠে খেলতে নেমেছে দুটো দল, সেখানে ভারতের রেকর্ড বেশ ভাল। দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক শুভমন গিল। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ২ উইকেট হারিয়ে ৮৮ রান তুলেছে। যশস্বী জয়সওয়াল ৪৫ রান করে প্যাভিলিয়ন ফিরলেন। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *