কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের নামে অভিযোগ যেন থামছেই না। তাঁর আগাম জামিনের আবেদনের মামলার শুনানির দিন সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর দাবি করেছে রাজ্য সরকার। তৃণমূল কংগ্রেসের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সুমিত রায় দুর্নীতির টাকা পাঠিয়েছিলেন, সেই অ্যাকাউন্ট থেকেই আবার ৩০ কোটি টাকা গেছে, লিপস অ্যান্ড বাউন্ডসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সুপ্রিম কোর্টে এমনই চাঞ্চল্যকর দাবি করেছে রাজ্য সরকার।
‘তৃণমূলকে একদম গণতান্ত্রিকভাবে খতম, আর সিপিএম যাতে উঠতে না পারে’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর
এই আবহে অভিষেকের PA সুমিত রায় প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, ‘সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, কোন দিক দিয়ে বালি যাবে, কোন দিক দিয়ে পাথর যাবে, টাকাটা কোথায় কীভাবে পৌঁছবে, সিঙ্গাপুরে না কোথায় যাবে, সব তো সুমিত সামলাতো। সুমিতের ফোন যেত, সুমিতের ফোন গেলে এসপি- রা থরহরিকম্প, ডিএম- রা স্যর বলে কথা বলত সুমিতকে। আজকে আমরা ক্ষমতায় এসেছি। আমাদের পিএ- এর সঙ্গেও কথা হয় ডিএম, এসপি- দের। আমাদের পিএ- রা ডিএম, এসপি- কে স্যর বলে। কিন্তু সুমিত রায়কে ডিএম ফোন করলে, একজন আইএএস অফিসার ফোন করলে, স্যর বলে কথা বলতেন। এসপি- রা স্যর বলে কথা বলতেন। ওটা চোখে দেখতে পাচ্ছেন, যেটুকু অ্যাকাউন্ট ব্যবহার করে হয়েছে, সেটা হচ্ছে হিমশৈলের চূড়ামাত্র। এর কয়েকগুণ বেশি টাকা বিদেশে গেছে, বিদেশে লগ্নি হয়েছে, দুবাইয়ে… রিয়েল স্টেট যাকে বলে, সেই রিয়েল স্টেটে লগ্নি হয়েছে। সব আসবে আস্তে আস্তে, অপেক্ষা করুন না…’
দেশের দ্বিতীয় সর্বোচ্চ সরকারি আইন অফিসার, সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে দাবি করেছেন, তৃণমূল কংগ্রেসের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সুমিত রায় দুর্নীতির টাকা পাঠিয়েছিলেন, সেই অ্যাকাউন্ট থেকেই আবার ৩০ কোটি টাকা গেছে, লিপস অ্যান্ড বাউন্ডসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। প্রসঙ্গত উল্লেখ্য, এই লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার CEO অভিষেক বন্দ্যোপাধ্যায়, কয়েক বছর আগে তিনি নিজেই তা জানিয়েছিলেন।
ডেবরার চাকরি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের নাম জড়িয়েছে আগেই। এর পাশাপাশি শালবনিতে জমি দুর্নীতিতেও নাম রয়েছে এই সুমিত রায়েরই। সম্প্রতি ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে পুরসভার কর্মীরা এবং পুলিশ একটি বিলবোর্ড খুলতে গেলে তা নিয়ে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সংক্রান্ত মামলাতেও ডাক পড়েছে অভিষেকে PA সুমিত রায়ের। হাজিরা দেওয়ার জন্য তলব করে, সমন পাঠানো হয়েছে সুমিতের বাড়িতে। এবার সুমিত রায়ের আগাম জামিন মামলার শুনানিতে চাঞ্চল্যকর তথ্য এল সামনে।
Jobseekers Protest: ফের চাকরির দাবিতে পথে, শিয়ালদায় জমায়েত পুলিশের চাকরিপ্রার্থীদের
