কলকাতা: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে গোয়েন্দা দফতর। এর আগে ২৭ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যায় পুলিশ ও পুরসভা। ২৭ তারিখের ঘটনার তদন্তে গোয়েন্দা দফতরের আধিকারিকরা। তথ্য প্রমাণ সংগ্রহ করতে ক্যামাক স্ট্রিটের অফিসে গোয়েন্দা দফতর।
এদিনে সোমবার সকালেই ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ফের পুলিশ ও দমকল আধিকারিকরা যান। ‘মূল প্ল্যানে এই অংশের উল্লেখ নেই, আমাদেরও অনুমতি নেই, অফিসের নীচে শেড কেন? প্রশ্ন দমকল আধিকারিকদের। ফায়ার অডিট জন্য বিভিন্ন জায়গা পরীক্ষা, দাবি পুলিশের। বিল্ডিংয়ের বেসমেন্ট খতিয়ে দেখে পুলিশ ও দমকল। এর আগে ২৭ তারিখও যায় পুলিশ। ওইদিন খুলে ফেলা হয় অফিসের ছাদে থাকা বিলবোর্ড।
এদিকে, ক্যামাক স্ট্রিটের অফিসে তৃণমূলের বিলবোর্ড খোলা ঘিরে চরম বিশৃঙ্খলার ঘটনায় মঙ্গলবার বেলা ১২টায় শেক্সপিয়র সরণি থানায় অভিষেক বন্দোপাধ্যায়কে তলব করল পুলিশ। শনিবার রাতে শেক্সপিয়ার সরনি থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালিঘাট রোডের বাড়িতে যায় নোটিশ দিতে।
বৃহস্পতিবারের ঘটনার জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, বৈশ্বানর চট্টোপাধ্যায় ও হুমায়ুন কবীরের বিরুদ্ধে শেক্সপিয়ার সরণি থানা ও কলকাতা পুরসভার তরফে জোড়া FIR দায়ের করা হয়। অভিষেক বন্দোপাধ্যায়, ডেরেক’ও ব্রায়েনদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 121(1) ধারায় কর্তব্যরত পুলিশকর্মী ও সরকারি কর্মীদের আঘাত করে কাজে বাধা দেওয়া, ৭৪ নম্বর ধারায় শ্লীলতাহানির উদ্দেশ্যে আক্রমণের মতো জামিন অযোগ্য ধারার পাশাপাশি একাধিক ধারায় FIR করা হয়েছে। বিশৃঙ্খলার ঘটনায় শুক্রবার ১৩ জন ও শনিবার ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন ধৃতদের সঙ্গে দেখা করতে যান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। যদিও দেখা হয়নি। এবার সেই ঘটনাতেই আগামী মঙ্গলবার অভিষেক বন্দোপাধ্যায়কে তলব করল কলকাতা পুলিশ।
Jobseekers Protest: ফের চাকরির দাবিতে পথে, শিয়ালদায় জমায়েত পুলিশের চাকরিপ্রার্থীদের
