ক্যামাক স্ট্রিটকাণ্ডে ডেরেক ও’ব্রায়েন-কে ফের নোটিস, বুধবার তলব 


কলকাতা – ক্যামাক স্ট্রিটকাণ্ডে ডেরেক ও’ব্রায়েন- কে ফের নোটিস পুলিশ। তৃণমূলের রাজ্যসভার সাংসদকে বুধবার তলব করা হয়েছে। ‘কালীঘাট তৃণমূল’-এর সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে সোমবার ফের নোটিস দিয়েছে পুলিশ। প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে গিয়ে পুলিশের তরফে দ্বিতীয় নোটিস দেওয়া হয়েছে সোমবার সকালে। বুধবার ডেরেক ও’ব্রায়েন- কে শেক্সপিয়র সরণি থানায় হাজিরার সমন পাঠানো হয়েছে। প্রথম নোটিসে আজ অর্থাৎ সোমবার বেলা ১২টায় হাজিরা দিতে বলা হয়েছিল ডেরেক ও’ব্রায়েন-কে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৯ ক্যামাক স্ট্রিটের অফিসে গত ২৭ অগস্ট যে ধুন্ধুমারকাণ্ড ঘটেছে তার ভিত্তিতে দায়ের হওয়া এফআইআর- এ নাম রয়েছে ডেরেক ও’ব্রায়েনের। সেই মামলা সূত্রেই ডেকে পাঠানো হয় ডেরেক ও’ব্রায়েনকে। অতিরিক্ত সময় চেয়ে পুলিশকে ইমেল করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। এর পরেই দ্বিতীয় নোটিস নিয়ে ডেরেক ও’ব্রায়েনের বাড়িতে যায় পুলিশ। তাঁকে বুধবার ফের তলব করা হয়েছে। গত ২৭ অগস্ট বৃহস্পতিবার অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিলবোর্ড খোলা নিয়ে তুলকালাম হয়েছিল। পুলিশ-পুরকর্মীদের প্রথমে অফিসে ঢুকতে বাধা দেওয়া হয়, তারপর অফিসের ভিতর চলে ধস্তাধস্তি। চোখের নিমেষে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সরকারি কাজে বাধাদান, পুলিশ ও পুরকর্মীদের মারধর, মহিলা পুলিশের শ্লীলতাহানির অভিযোগে ৩টি FIR দায়ের হয়েছে। তার মধ্যে ২টি এফআইআর- এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। এছাড়াও নাম রয়েছে বৈশ্বানর চট্টোপাধ্যায়, প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীর, ডেরেক ও’ব্রায়েনের নাম। 

বেপাত্তা টুলু মণ্ডল, বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের গাড়িতে এবার মিলল বিদেশি মুদ্রা 

ক্যামাক স্ট্রিটকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায়ের বাড়িতেও নোটিস পাঠায় পুলিশ। হাজিরার জন্য তলব করা হয়েছে সুমিত রায়কেও। তাঁর নিউ আলিপুরের বাড়িতে নোটিস নিয়ে যায় শেক্সপিয়র থানার পুলিশ। এর আগে ক্যামাক স্ট্রিটকাণ্ডে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৯ ক্যামাক স্ট্রিটের অফিসে পুলিশ ও পুরকর্মীরা বিল বোর্ড খুলতে গেলে তা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। প্রথমে অফিসে ঢোকার আগেই পুলিশ ও পুরকর্মীদের বাধা দেওয়া হয়। তারপর অফিসের ভিতরে পুলিশের সঙ্গে অভিষেকের নিরাপত্তারক্ষীদের ধস্তাধস্তি হয়। পুলিশ ও পুরকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অভিষেক নিজেও। তাঁর অফিসের কর্মীদের সঙ্গে শুরু হয় তুমুল ঝামেলা। তবে শেষ পর্যন্ত সব বাধা কাটিয়ে বিল্ডিংয়ের ছাদে উঠে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিল বোর্ড খুলে দেন পুরসভার কর্মীরা। পুলিশকে সঙ্গে নিয়েই উপরে উঠেছিলেন তাঁরা। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *