ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : পাথর ব্য়বসায়ী টুলু মন্ডলের দুর্নীতির তদন্তে এবার সিউড়ির জাতীয় সড়কের পাশে তাঁর এক কর্মচারীর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে বীরভূম পুলিশের একটি দল। এদিকে এখনও ধরাছোঁয়ার বাইরে মহম্মদ নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল। তিনি দেশে আছেন, নাকি বিদেশে পালিয়েছেন, তা নিয়েও জোর জল্পনা চলছে। তবে, ইতিমধ্যেই তাঁর বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে পুলিশ! টাকা ও সোনা মিলিয়ে এখনও পর্যন্ত টুলু মণ্ডলের ২২০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি।
পুলিশের স্ক্যানারে টুলু মণ্ডলের আর এক ম্যানেজার। শুক্রবার রমেন বসাক নামে এই ব্যক্তির বাড়িতে তালা ভেঙে তল্লাশি চালাল পুলিশ। মিনার মণ্ডলের বাড়িতে ৫০ কোটি টাকার সোনা ও নগদ উদ্ধারের পরের দিন সিউড়িতে আটক করা হয় ফাইল এবং জাল DCR ভর্তি একটি গাড়ি। সেই ঘটনায় সামনে আসে এই ব্যক্তির নাম।
‘মমতার থেকে বড় বন্ধু বিজেপির আর কেউ নেই’, সেটিং তত্ত্ব নিয়ে ফের বিস্ফোরক মদন মিত্র
আত্মীয়ের বাড়িতে মিলেছে গুপ্তধনের হদিশ। সামনে এসেছে DCR নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি। অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন-সহ গ্রেফতার করা হয়েছে ৮ জনকে। কিন্তু বীরভূমের পাথর ব্যবসায়ী মহম্মদ নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলুর হদিশ এখনও মেলেনি। শুক্রবার রমেন বসাক নামে তাঁর আর এক ম্যানেজারের বাড়িতে তল্লাশি চালাল বীরভূম পুলিশ। শুক্রবার ভোর ৬টা নাগাদ সিউড়ির জাতীয় সড়কের পাশে রমেনের বাড়িতে যান তদন্তকারীরা। কিন্তু বাড়িতে কেউ ছিলেন না। তালা ভেঙে বাড়িতে ঢোকেন তদন্তকারীরা।
২৯ জুলাই, টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হয় টাকা ও সোনার পাহাড়। ঘরের ভিতর থেকে মেলে সাড়ে নগদ ২৮ কোটি এবং ২২ কোটি টাকা মূল্যের ১৫ কেজি সোনা। পুলিশ সূত্রে খবর, পরের দিন সিউড়িতে একটি ফাইল এবং জাল DCR ভর্তি গাড়ি আটক করা হয়।সেই ঘটনায় রমেন বসাক-সহ তিন জনকে আটক করা হয়। পরে রমেনকে ছেড়ে দেওয়া হয়। সেই সূত্রে ধরেই এদিনের তল্লাশি চালানো হয়। প্রায় ৫ ঘণ্টা তল্লাশি চালানোর পর বেরিয়ে য়ান তদন্তকারীরা। তবে কোনও তথ্য মিলেছে কিনা বা কোনও নথি বাজেয়াপ্ত করা হয়েছে কিনা – তা জানায়নি পুলিশ।
টাকা ও সোনা মিলিয়ে এখনও পর্যন্ত হদিশ মিলেছে টুলু মণ্ডলের ২২০ কোটি টাকার সম্পত্তির। পরিবার ও কোম্পানির নামে মিলেছে ৪০০ বিঘারও বেশি জমির নথি। কিন্তু টুলু মণ্ডল কোথায় গা ঢাকা দিয়ে রয়েছেন? কেন তাঁকে গ্রেফতার করা যাচ্ছে না? উঠছে প্রচুর প্রশ্ন।
CM Suvendu Adhikari | ‘এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’, জানালেন মুখ্যমন্ত্রী
