প্রতিদিন সকালে পেট্রোল – ডিজেলের দাম প্রকাশ করে রাষ্ট্রায়ত্ব তেল বিপণনকারী সংস্থাগুলি। শনিবার ৫ সেপ্টেম্বর, দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের খুচরা দামে কোনও পরিবর্তন হয়নি। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সম্প্রতি ওঠানামা করলেও দেশের তেল বিপণন সংস্থাগুলো শনিবার জ্বালানির দামে কোনো পরিবর্তন করেনি।
আমেরিকা-ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধে পশ্চিম এশিয়ার এখনও অশান্ত পরিস্থিতি! বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির সঙ্গে বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি নিয়ে প্রবল আশঙ্কা । ভারতে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলো (OMC) প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম প্রকাশ করে। সেদিনের রেট চার্ট সামনে আনে। আন্তর্জাতিক বাজারের অপরিশোধিত তেলের দাম, বৈদেশিক মুদ্রার বিনিময় হারসহ বেশ কয়েকটি বিষয়ের উপর দেশের মধ্যে জ্বালানির দাম নির্ভর করে। গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা থাকলেও দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম তুলনামূলকভাবে স্থিতিশীলই। তাই আপাতত পেট্রোল ডিজেল ব্যবহারকারীদের এখনই কপালে ভাঁজ পড়ার কারণ নেই। তবে পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও অশান্ত হলে , তার প্রভাব ভারতে কীভাবে পড়ে সেটাই দেখার।
দেখে নেওয়া যাক আজ কলকাতা ও অন্যান্য বড় শহরে পেট্রোল ডিজেলের দাম কত হল।
| শহর | পেট্রোল (প্রতি লিটার) | ডিজেল (প্রতি লিটার) |
|---|---|---|
| নয়াদিল্লি | ₹১০২.১২ | ₹৯৫.২০ |
| কলকাতা | ₹১১৩.৫১ | ₹৯৯.৮২ |
| মুম্বাই | ₹১১১.২১ | ₹৯৭.৮৩ |
| চেন্নাই | ₹১০৭.৭৬ | ₹৯৯.৫৫ |
| গুরুগ্রাম | ₹১০২.৯৭ | ₹৯৫.৬৪ |
ইরান – আমেরিকা সংঘাত চরমে। এর সরাসরি প্রভাব এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ডিজেলের দরে। দেশজুড়ে জ্বালানির বাজারে তৈরি হয়েছে বড় ধরনের অস্থিরতা। এর মধ্যেই মার্কিন মুলুকে ডিজেলের দাম হয়েছে অগ্নিমূল্য। এখন ট্রাম্পের দেশে ডিজেলের গড় দাম পৌঁছে গেছে এযাবৎকালের সর্বোচ্চ পর্যায়ে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (AAA)-এর দেওয়া তথ্য অনুযায়ী, আমেরিকায় বর্তমানে এক গ্যালন ডিজেলের দাম বেড়ে হয়েছে ৫.৮৫ ডলার। দাঁড়িয়েছে। এক বছর আগেও একই পরিমাণ ডিজেলের গড় দাম ছিল ৩.৭১ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে ডিজেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এখন পশ্চিম এশিয়ার পরিস্থিতি স্বাভাবিক হবে কবে? প্রশ্ন সাধারণ মানুষের।
Farakka Landslide: নিউ ফরাক্কা জংশনের কাছে লাইনে ধস, যুদ্ধকালীন তৎপরতায় মেরামতি, শুরু ট্রায়াল রান
