রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : অনিয়মের অভিযোগে এবার জলপাইগুড়ির প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের তেলকল সিল করে দিল প্রশাসন। খাদ্য সুরক্ষা আইন মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। আগামী ২২ সেপ্টেম্বর তলব করা হয়েছে তৃণমূল নেতাকে। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য়জুড়ে হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকানে অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও স্বাস্থ্য দফতর। কোথাও উদ্ধার হচ্ছে পচা মাংস তো কোথাও খাবারে ব্যবহার করা হচ্ছে বিষাক্ত রং। এই আবহে এবার জলপাইগুড়িতে এক তৃণমূল নেতার তেলকলে তালা পড়ল।
জলপাইগুড়ির উকিলপাড়ায় চণ্ডিকা ওয়েল মিল, যার মালিক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুব্রত পাল। বৃহস্পতিবার পুরসভা ও পুলিশের তরফে সেখানে অভিযান চালানো হয়। অভিযোগ, ওই মিলের ভিতরে অস্বাস্থ্য়কর পরিবেশে কাজ চলছিল। ফুড সেফটির নিয়মও যথাযথ ভাবে মানা হয়নি। এরপরই তৃণমূল নেতার তেলকল সিল করে নেটিস ঝুলিয়ে দেয় পুলিশ। নোটিসে বলা হয়, এই ধরনের অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশে তেল মিলের কাজকর্ম চালিয়ে যাওয়া সাধারণ মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার পক্ষে অত্যন্ত ক্ষতিকর। তাই জনস্বার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশের স্ক্যানারে টুলু মণ্ডলের আরও এক ম্যানেজার, কিন্তু কোথায় গা-ঢাকা দিয়েছেন পাথর ব্যবসায়ী ?
এবিষয়ে প্রতিক্রিয়া নিতে তৃণমূল নেতার বাড়িতে গেলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোনও সুইচড অফ। আগামী ২২ সেপ্টেম্বর জলপাইগুড়ির সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কাছে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যজুড়ে চলছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও খাদ্য দফতরের অভিযান। দিকে দিকে উদ্ধার হচ্ছে বাসি, পচা খাবার। কোথাও মশলা, মিষ্টিতে মেশানো হচ্ছে ক্ষতিকর রং, শিকেয় স্বাস্থ্যবিধি। হাবড়া থেকে হলদিয়া। নামখানা থেকে জলপাইগুড়ি। দিকে দিকে অনিয়ম। কোথাও উদ্ধার হল পচা খাবার, কোথাও খাবারে মেশানো হচ্ছে বিষাক্ত রাসায়নিক।
উত্তর ২৪ পরগনার হাবড়ার বিখ্যাত মিষ্টির দোকান মা মনসা মিষ্টান্ন ভাণ্ডার। জন্মাষ্টমীর দুপুরে মিষ্টি কিনতে কার্যত উপচে পড়া ভিড়। তার মধ্যেই দোকানে ঢুকে হতবাক ফুড সেফটি অফিসাররা। মিষ্টি যেখানে তৈরি হয় তার চারদিকে ঝুল, নোংরা। নেই কোনও ডাস্টবিন। খোলা অবস্থায় পড়ে রয়েছে নষ্ট হয়ে যাওয়া মিষ্টি, আবর্জনা। হাবড়ার এই দোকান সাময়িকভাবে বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকদের নিয়ে বনগাঁর একাধিক খাবারের দোকানে অভিযান চালান মহকুমা শাসক।
CM Suvendu Adhikari | ‘এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’, জানালেন মুখ্যমন্ত্রী
