IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?


দুবাই: সপ্তাহান্তে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ। মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান (IND vs PAK)। এশিয়া কাপের (Asia Cup 2026) মঞ্চে দুই দেশের মহিলা দল একে অপরের মুখোমুখি হবে। এই ম্যাচের খুঁটিনাটি এক নজরে দেখে নেওয়া যাক।

কোথায় দেখবেন খেলা?

ভারত ও পাকিস্তানের এই ম্যাচ দুবাই আন্তর্জাতিক ময়দানে খেলা হবে ।

কখন শুরু হবে ম্যাচ?

এই ম্যাচ ভারতীয় সময় রাত আটটা থেকে শুরু হবে ।

কোথায় লাইভ দেখা যাবে ম্যাচ?

মহিলাদের এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ম্যাচ সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটে লাইভ স্ট্রিম করা হবে ।

টিভিতে কীভাবে দেখবেন ম্যাচ?

ভারতীয় ভক্তদের জন্য সুখবর হল, এশিয়া কাপ ২০২৬-এর লাইভ ম্যাচগুলি সোনি স্পোর্টস টেন ১-এ দেখা যাবে। এছাড়া সোনি স্পোর্টস টেন ৩ ও সোনি স্পোর্টস টেন ৪-এও দেখা যাবে। 

ভাল খবর হল এই ম্যাচের সময় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ম্যাচের দিন আজ বেশ গরম পরিবেশ থাকার পূর্বাভাস। বাতাসে ৫০ থেকে ৬০ শতাংশ আর্দ্রতা থাকার সম্ভাবনা। ম্যাচের সময় ৩৬ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকার কথা। তবে প্রবল আর্দ্রতার জেরে সেই তাপমাত্রা অনেকটা ৪৭ থেকে ৪৮ ডিগ্রির মতো তপ্ত বলে অনুভূত হতে পারে। আট থেকে ১২ মাইল প্রতি ঘণ্টায় হাওয়া বইতে পারে।

ম্যাচের ২২ গজও দীপ্তি শর্মাদের মতো বোলারদের সহায়ক। এই পিচ থেকে স্পিনাররা মদত পাবেন, কিন্তু ম্যাচ গড়ালে পিচের গতি বেশ কমে যেতে পারে। সব মিলিয়ে বলা বাহুল্য মেগা দ্বৈরথের পটভূমি একেবারে তৈরি। এবার অপেক্ষা শুধু মুখ্য চরিত্রদের সেন্টার স্টেজে আসার। 

এই ম্যাচের আগে ফের একবার প্রশ্ন উঠছে এবার কি ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে করমর্দন করবেন? সেই নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের প্রধান কোচ অমল মজুমদার। টুর্নামেন্টের প্রথম ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে অমল স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এসব নিয়ে তাঁরা ভাবিত নন, বরং তাঁদের মনোযোগ সবসময়ই মাঠে ক্রিকেট খেলাটাকে কেন্দ্র করেই থাকে। তিনি জানান, ‘দেখুন আমরা সবসময় মাঠে নিজেদের দক্ষতা অনুযায়ী সেরা ক্রিকেটটা খেলতে চাই, মাঠের বাইরের জিনিসপত্রে আমরা নজর দিই না। আমরা এ বিষয়ে না হয় সেই ম্যাচ যখন খেলব, তখন কথা বলব। তবে বর্তমানে আমাদের নজর (তাইল্যান্ড) ম্যাচের দিকে। এক একটা ম্যাচ ধরে আমরা এগোতে চাই।’ 

এবার দেখার এই ম্যাচে টস বা তার পরবর্তীতে দুই দলের খেলোয়াড়রা করমর্দন করেন কি না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *