Headlines

Steyn On Vaibhav: কেরিয়ারের শেষে সচিন, বিরাটকেও টেক্কা দিতে পারে বৈভব, ভবিষ্যদ্বাণী স্টেনের


মুম্বই: দক্ষিণ আফ্রিকার ডেল স্টেন এবার ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীকে নিয়ে মুখ খুললেন। এমনকী এই উঠতি প্রতিভাকে আগামীদিনে সচিন ও বিরাট কোহলিকে টেক্কা দেওয়ার সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবেও দেখছেন ডানহাতি প্রোটিয়া তারকা। আইপিএল থেকে যেভাবে ধীরে ধীরে নিজের গ্রাফকে আরও উচ্চতায় নিয়ে গিয়েছে বৈভব, তা প্রশংসা কুড়িয়েছে স্টেনের। তিনি মনে করেন, ১৫ বছর বয়সি এই তরুণের মধ্যে এমন কিছু অসাধারণ প্রতিভা রয়েছে যা বৈভবকে তার বয়সের অন্যান্য ক্রিকেটারদের থেকে সম্পূর্ণ আলাদা করে তুলেছে।

সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলের এক শোয়ে উপস্থিত হয়ে স্টেন বলছেন, ‘সূর্যবংশী একদম অন্য় পর্যায়ের প্লেয়ার। এই মুহূর্তে সে অনেক আন্তর্জাতিক মানের খেলোয়াড়ের চেয়েও সেরা। ওকে তো আমি ‘ওয়ান্ডার বয়’ বা ‘বিস্ময় বালক’ বলব। বৈভব ভারতীয় ক্রিকেটের জন্য অমূল্য এক সম্পদ।’

গত আইপিএলেই মরশুমের সর্বাধিক রান এসেছিল বৈভবের ব্যাট থেকেই। ৭৭৬ রান করেছিল সে। এমনকী টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে কমবয়সি প্লেয়ার হিসেবে অরেঞ্জ ক্য়াপ জয়ের নজির গড়েছিল বিহারের ছেলে। এরপরই জাতীয় দলে ডাক চলে আসে তার। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়েছিলেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে না পারলেও ইংল্য়ান্ড সফরে অভিষেক হয়ে টি-টোয়েন্টি ফর্ময়্াটে। কিন্তু এরপরও ইংল্যান্ড সফরে ভাল পারফর্ম করতে পারেনি। স্টেন বলছেন, ‘আমরা সবাই সচিন, বিরাটদের নিয়ে আলোচনা করি। ওদের কথা ভাবি।কিন্তু মনে রাখবেন এই ছেলেটি বিস্ফোরক কিছু করতে যাচ্ছে। নিজের কেরিয়ারের শেষে সে হয়তো ওদের দু’জনকে মিলিয়ে যা হয়, তার চেয়েও বড় ক্রিকেটার হয়ে উঠবে। তাই আমি বলব যে ওর প্রতি যত্নবান হওয়া উচিত। আপনারা ওকে কীভাবে পরিচালিত ও যত্ন করছেন সে বিষয়ে সতর্ক থাকুন। তাহলেই একমাত্র তার ফল মিলবে। ওর ফিটনেস নিয়েও সতর্ক থাকা উচিত।’

 

জিম্বাবোয়ে সফরে সুযোগ এসেছিল বৈভবের। সেই সুযোগ দু হাতে লুফে নেয় সে। সিরিজ সেরার পুরস্কারও জিতে নেয় সে। আজ থেকে শুরু হতে চলা আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজেও হয়ত ওপেনিংয়ে অভিষেক শর্মার সঙ্গে নামতে দেখা যাবে বৈভবকে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *