TMC News: রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল


বহরমপুর: বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত তৃণমূল। বুধবার কার্যালয়ের ভেতরে থাকা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ব্যানার ঢেকে লাগালো হল ঋতব্রত তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের ব্যানার। 

বুধবার রয়েছে রেজিনগর বিধানসভা উপনির্বাচনের ঋতব্রত শিবিরের প্রার্থী সফিউজ্জামান সেখের মনোনয়ন। তার আগে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের দখল নিল ঋতব্রত তৃণমূল শিবির। 

প্রার্থী ছাড়াও জেলা কার্যালয়ে উপস্থিত রয়েছেন ঋতব্রত তৃণমূলের  বহরমপুর মুর্শিদাবাদ জেলা সভাপতি অপূর্ব সরকার , মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, বিধানসভার  চিপ হুইপ আখরুজ্জামান, হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত সেখ , সুতির বিধায়ক ইমানি বিশ্বাস সহ ঋতব্রত তৃণমূল শিবিরের নেতা কর্মীরা।

রেজিনগর উপনির্বাচনের আগে জেলা তৃণমূল কার্যালয় দখল ‘ঋতব্রত তৃণমূল’-এর। বহরমপুর জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ‘ঋতব্রত তৃণমূল’।                                

ঢেকে দেওয়া হল কার্যালয়ের ভিতরের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ব্যানার। লাগানো হল ‘ঋতব্রত তৃণমূল’-এর জেলা তৃণমূল কংগ্রেসের ব্যানার। 

আজই রেজিনগর উপনির্বাচনের ‘ঋতব্রত তৃণমূল’-এর প্রার্থীর মনোনয়ন পেশ। মনোনয়ন পেশ করার কথা’ঋতব্রত তৃণমূল’-এর প্রার্থী সফিউজ্জামান শেখের।                    

এদিকে, দলের প্রতীক থেকে তহবিল – কার সম্পত্তি? কালীঘাট তৃণমূলের না কি ঋতব্রত তৃণমূলের? এই নিয়ে দড়ি টানাটানি চলছে দুই শিবিরে। তৃণমূলের জোড়াফুল প্রতীক ও তহবিলের অধিকার কার হাতে থাকবে? সেনিয়ে চরমে চাপানউতোর।                                                                    

দুই তৃণমূলকেই চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। চূড়ান্তভাবে কিছু জানানো বা নথি জমা দিতে হবে আজ দুপুর তিনটের মধ্যে। প্রয়োজনে আগামীকাল এই নিয়ে ফের শুনানি করতে পারে কমিশন। 

শনিবার ‘কালীঘাট-তৃণমূল’ ও ‘ঋতব্রত-তৃণমূল’ সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশন। এরপরই ‘ঋতব্রত তৃণমূল’-এর জমা দেওয়া নথির প্রেক্ষিতে ‘কালীঘাট তৃণমূল’-এর কাছে নথি চাওয়া হয় কমিশনের তরফে।                                                          



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *