Shatarup Ghosh: ‘চটি’ ও ‘বালিশ’ প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?


কলকাতা: জোড়া কেন্দ্রে উপনির্বাচনের আগে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক ‘ফ্রিজ’ করে দিল নির্বাচন কমিশন। ফলে আপাতত হাতছাড়া হল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ‘জোড়াফুল’ প্রতীক। অর্থাৎ ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘জোড়াফুল’ প্রতীক— কোনওটাই থাকবে না। ১৯৯৮ সালের পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠার পর, এবার রাজ্য়ে একটা নির্বাচন হতে চলেছে, যেখানে EVM-এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম এবং জোড়াফুল প্রতীকটাই থাকবে না। অন্তর্বর্তী নির্দেশে কমিশন জানিয়েছে ‘কালীঘাট-তৃণমূল’ এবং ‘ঋতব্রত-তৃণমূল’ কেউই ‘জোড়াফুল’ প্রতীক ব্য়বহার করতে পারবে না। তবে তাদের পছন্দ মতো বিকল্প নাম ও প্রতীক জমা দিতে পারে। এই নির্দেশ মেনে আজ সকাল ১১টার মধ্য়ে দু’পক্ষই তাদের পছন্দের নাম ও প্রতীকের তালিকা জমা দিয়েছে কমিশনকে। এর মাঝে দুই পক্ষকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। 

তৃণমূলে প্রতীক-কাজিয়া নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট সিপিএম নেতা শতরূপ ঘোষের। নির্বাচন কমিশনের প্রতীকের তালিকা তুলে পোস্ট। 
চটি ও বালিশ প্রতীককে আলাদা করে চিহ্নিত করে পোস্ট করলেন তিনি। ”সুখবর! প্রতীকের তালিকায় এই দুটি বিকল্পই বাকি আছে, ঋত তৃণমূল ও মৃত তৃণমূলরা সত্বর যোগাযোগ করুন”, পোস্ট করে কটাক্ষ শতরূপ ঘোষের।  

আরও পড়ুনশুধু তৃণমূল নয়, অতীতেও একাধিকবার প্রতীক ফ্রিজ করেছে নির্বাচন কমিশন, ২০২২ সালে কী ঘটেছিল ?

কী কী নাম ও প্রতীক জমা দিল ‘কালীঘাট-তৃণমূল’ ?

নির্বাচন কমিশনের কাছে দলের জন্য ৩টি বিকল্প নাম জমা দিল ‘কালীঘাট-তৃণমূল’। দলীয় সূত্রে খবর, তিনটি বিকল্প নামের মধ্যে একটি ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’। দ্বিতীয় নাম ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা’ এবং তৃতীয় নাম ‘তৃণমূল মমতা কংগ্রেস’। নির্বাচন কমিশনের কাছে জোড়া প্রতীক জমা দিয়েছে ‘কালীঘাট-তৃণমূল’। ফুটবল খেলোয়াড় ও ব্যাট প্রতীক নির্বাচন। 

কী কী নাম ও প্রতীক জমা দিল ‘ঋতব্রত-তৃণমূল’ ?

নির্বাচন কমিশনের কাছে দলের জন্য ৩টি বিকল্প নাম ও প্রতীক জমা দিল ঋতব্রত শিবির। ‘ব্ল্যাক বোর্ড’, ‘খাম’ ও ‘টর্চ’ – এই তিনটি বিকল্প প্রতীকের প্রস্তাব কমিশনে জমা দিল ‘ঋতব্রত-তৃণমূল’। দলীয় সূত্রে খবর, দলের জন্য দুটি বিকল্প নামের প্রস্তাবও দিয়েছে ‘ঋতব্রত-তৃণমূল’। ‘প্রথম বিকল্প নাম জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস’। ‘ঋতব্রত-তৃণমূল’-এর দ্বিতীয় বিকল্প নাম ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’। তৃতীয় বিকল্প নাম হিসেবে ‘পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস’ কথা ভাবলেও, পরে তা বাতিল করা হয়। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *