Provident Fund Insurance: আপনিও প্রভিডেন্ট ফান্ডের (PF) গ্রাহক হলে আসতে পারে সুখবর। আগামী দিনে বিনামূল্যে ১০.৫ লাখের বিমা পেতে পারেন আপনি। আগে পাওয়া যেত ৭ লাখ টাকা পর্যন্ত বিনামূল্য়ে বিমা। এবার এই সংখ্যাটাই সাড়ে তিন লাখ টাকা বাড়তে পারে।
সরকার অনুমোদন দিয়েছে এই প্রস্তাবে
চাকরিজীবী হলে আপনার অ্য়াকাউন্ট থেকেও প্রতি মাসে কাটা হয় প্রভিডেন্ট ফান্ডের টাকা। সেই ক্ষেত্রে এই খবর সম্পর্কে কৌতূহল বাড়বে আপনার। গত ১৬ সেপ্টেম্বর EPFO স্য়ালারি লিমিট বাড়িয়েছে সরকার। ১৭ সেপ্টেম্বর থেকে কার্য়কর হয়েছে এই নতুন নিয়ম। মূলত, বেশি সংখ্যক কর্মীদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জোড়ার উদ্দেশ্যেই এই স্যালারি লিমিট বাড়িয়েছে সরকার।
কত টাকা হতে পারে বিনামূল্য়ের বিমা
সরকারের এই অনুমোদনের ফলে নতুন করে ৫১ লক্ষেরও বেশি কর্মী প্রভিডেন্ট ফান্ডের সুবিধার আওতাভুক্ত হবেন বলে আশা করছে সরকার। এরফলে প্রভিডেন্ট ফান্ড সেভিংস ও এমপ্লয়িজ পেনশন স্কিমের আওতায় কর্মীদের সুরক্ষা আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি ‘এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইনস্যুওরেন্স’ (EDLI) জীবন বিমার কভারেজের পরিমাণও বাড়তে পারে। সেই ক্ষেত্রে ৭ লাখ টাকার বিনামূল্যে ইনস্যুরেন্স কভারেজ ফি বেড়ে হতে পারে ১০.৫ লাখ।
কীভাবে এই EDLI-র হিসেব করা হয়
ইপিএফও-র বর্তমান নিয়ম অনুযায়ী, ‘এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইনস্যুওরেন্স’ (EDLI) জীবন বিমার কভারেজের পরিমাণ সর্বোচ্চ ৭ লক্ষ টাকা রাখা হয়েছে । কোনও কর্মী কত টাকার সুবিধা পাবেন, তা নির্ভর করে তার গত ১২ মাসের বেতন (নির্ধারিত সর্বোচ্চ বেতনসীমা বা ‘ওয়েজ সিলিং’ অনুযায়ী) ও গড় EPF ব্যালেন্সের ওপর ভিত্তি করে। একটি নির্দিষ্ট অংশ উভয়কেই বিবেচনায় নেওয়া হয়।
বর্তমানে এই সুবিধা কীভাবে হিসেব করা হয়
এখন এই সর্বোচ্চ সুবিধা হিসাব করা হয়, (১৫,০০০ টাকা x ৩৫)+ ১.৭৫ লক্ষ টাকা = ৭ লক্ষ টাকা
যদি এই বেতনসীমা বাড়িয়ে ২৫০০০ টাকা করা হয় তবে সুবিধার পরিমাণ হবে (২৫,০০০ টাকা x ৩৫)+ ১.৭৫ লক্ষ টাকা = ১০.৫ লক্ষ টাকা
এটি ভেবে দেখতে হবে
তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, যোগ্য সুবিধাভোগীরা EDLI বিমা কভারেজের পরিমাণ ৭ লক্ষ টাকা থেকে বেড়ে ১০.৫ লক্ষ টাকা তখনই হবে, যদি সরকার বিমা সুবিধার হিসেবের ক্ষেত্রে বেতন সীমা পরিবর্তন করে। পাশাপাশি EPF ব্যালেন্স-ভিত্তিক অংশের জন্য বর্তমান ১.৭৫ লক্ষ টাকার সর্বোচ্চ সীমাটি অপরিবর্তিত রাখে। EDLI নিয়ম সংশোধনের সময় সরকার যদি এই পরিমাণ আরও বাড়িয়ে দেয়, তবে বিমা অঙ্কের পরিমাণ বেড়ে যাবে।
আরও পড়ুন : গ্রুপ সি কর্মীরাই পাবেন ১ কোটির সুরক্ষা বিমা ? অষ্টম বেতন কমিশনে পড়ল নতুন প্রস্তাব
