State Bank Jobs : বেতন শুনলে অবাক হবেন, সবার জন্য নয় এই কাজ। যে কারণে বেতন বাবদ ৯৮ লাখ টাকা দেবে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI । স্টেট ব্যাঙ্ক ইনস্টিটিউট অফ লিডারশিপ কলকাতার জন্য নেওয়া হবে লোক (SBI Recruitment)। তিন পদ ,ডিন ,ফ্যাকাল্টি ও মার্কেটিং এক্সিকিউটিভ পদে হবে এই নিয়োগ। উচ্চ শিক্ষাগত যোগ্যতা, এই ক্ষেত্রে বহু দিনের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি এখানে আবেদন করতে পারবেন। জেনে নিন, এই পদগুলিতে আবেদনের জন্য কী যোগ্যতা লাগবে।
কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে ?
স্টেট ব্যাঙ্কে স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার পোস্টের অধীনে ডিন ,ফ্যাকাল্টি ও মার্কেটিং এক্সিকিউটিভ পদে হবে এই নিয়োগ। মনে রাখবেন, এখানে একটি করে পদের জন্য একজনকেই নেওয়া হবে। গত ১৬ সেপ্টেম্বর থেকে এই পদগুলির জন্য অনলাইন অ্য়াপ্লিকেশন শুরু করা হয়েছে। মনে রাখবেন, SBIL কলকাতার জন্য এই পদগুলিতে চুক্তিভিত্তিক নিয়োগ হবে। আগামী অক্টোবরের ৬ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
কার জন্য কত বেতন
মনে রাখবেন , স্টেট ব্যাঙ্কের এই ডিন পদের জন্য সবথেকে বেশি ৯৮ লাখ টাকা পর্যন্ত বছরে প্য়াকেজ রাখা হয়েছে। পাশাপাশি ফ্য়াকাল্টিদের জন্য রয়েছে ৬৩ লাখের প্যাকেজ। একইভাবে মার্কেটিং এক্সিকিউটিভের জন্য রয়েছে ৫২ লাখ টাকা পর্যন্ত প্যাকেজ।
কী যোগ্যতা লাগবে কোন পদের জন্য
এখানে ডিন পদের জন্য আবেদন করতে চাকরিপ্রার্থীর বয়স ৪০ থেকে ৫৫ বছরের মধ্য়ে হতে হবে। এই পদে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীদের MBA,Executive MBA, PGDBA সমমানের কোনও ডিগ্রিতে অন্তত ৫৫ শতাংশ নম্বর থাকতে হব। PHD, MPhil চাকরিপ্রার্থীরাও এখানে আবেদন করত পারবেন। এই ক্ষেত্রে প্রার্থীদের অন্তত ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যার মধ্যে কোনও বড় প্রতিষ্ঠিত অ্য়াকাডেমিক স্থানে নেতৃত্ব স্থানীয় পদে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে চাকরিপ্রার্থীর।
আরও পড়ুন : ৫ মিনিটে সব ভারতীয় কর্মী ছাঁটাই, বড় সিদ্ধান্ত নিল এই কোম্পানি, চাকরি বাজারে হাহাকার !
Education Loan Information:
Calculate Education Loan EMI
