Porshe Layoffs: ঘুরে দাঁড়াতে ৪১০০ কর্মী ছাঁটবে এই কোম্পানি, শীঘ্রই চাকরি যাবে এদের


Porshe Job Cut : বিশ্ববাজারে টেক কোম্পানিগুলি শুরু করেছিল আগেই। এবার নামকরা গাড়ি কোম্পানিগুলিও ঢুকে পড়ল এই ব্রিগেডে়। শীঘ্রই চাকরি যেতে পারে চারর হাজারেরও বেশি কর্মীর। সম্প্রতি প্রকাশ্যে চলে এসেছে জার্মান গাড়ি প্রস্তুতকারক কোম্পানির অধীনস্থ সংস্থার এই খবর। স্বাভাবিকভাবেই যা নিয়ে চিন্তা বেড়েছে কোম্পানিতে।

কোন কোম্পানিতে এত বড় ছাঁটাই
রিপোর্ট বলছে, জার্মান কার মেকার ফক্সওয়াগনের প্রিমিয়াম স্পোর্টস সেগমেন্টের কোম্পানি পোর্সেতে হবে এই বিপুল কর্মী ছাঁটাই। আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে নতুন পরিকল্পনা করেছে ফক্সওয়াগন। সেই পরিকল্পনার অংশ হিসেবেই অতিরিক্ত ৪১০০ কর্মী ছাঁটই করা হবে পোর্সেতে। জার্মান বিজনেস ডেলি হ্য়ান্ডেলসব্লাটে প্রকাশিত হয়েছে এই খবর। যেখানে রয়টার্সের একটি প্রতিবেদন উল্লেখ করা হয়েছে। যাতে বলা হয়েছে, সারা বছরে লাভের লক্ষ্য পূরণ করতে পারেনি ফক্সওয়াগন। এরজন্য পোর্সের সমস্য়াকেই কাঠগড়ায় তুলেছে কোম্পানি। সেই কারণেই এত বড় কর্মী ছাঁটাই।

কেন এত বড় সিদ্ধান্ত নিচ্ছে কোম্পানি
সম্প্রতি ফক্সওয়াগনের তত্ত্বাবধাক বোর্ড একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। যেখানে কোম্পানির আর্থিক স্থিতাবস্থা ফিরিয়ে আনতে একটি চুক্তি স্বাক্ষর করেছে ম্যানেজমেন্ট। সেখানেই ৪১০০ কর্মী ছাঁটাইয়ের কথা বলা হয়েছে।হ্য়ান্ডেলসব্লাটের রিপোর্ট এই খবর তুলে ধরা হয়েছে। মূলত, ৭০০ মিলিয়ন ইউরোর টার্গেট মিস করেছে কোম্পানি। সে কারণেই বিপুল কর্মী ছাঁটায় করে ঘুরে দাঁড়ানোর কথা ভাবছে সংস্থা।

যদিও ফক্সওয়াগন ও পোর্সে দুটি কোম্পানির তরফেই এই রিপোর্টের বিষয়ে কোনও উত্তর দেওয়া হয়নি। তবে সূত্রের খবর, ফক্সওয়াগন নিজে কর্মী ছাঁটাই করলেও সহযোগী সংস্থার ওপর কর্মী ছাঁটায়ের খাঁড়া রাখতে পারে না। এটা সিদ্ধান্ত নেবে কর্পোরেট বডি। ভারতে এর কী প্রভাব পড়বে তা এখনও ঠিক নয়।   

৮৯ বছরের ইতিহাসে এই প্রথম। এই কোম্পানি (Volkswagen layoffs) নিয়েছে বিপুল কর্মী ছাঁটাইয়ের (Job Cut) সিদ্ধান্ত। যার ফলে চাকরি যাবে (Job Loss) প্রায় ১ লক্ষ কর্মীর। আপাতত ৪টি কারখানা বন্ধের পরিকল্পানা করছে ভারতেও কি পড়তে চলেছে কর্মী ছাঁটাইয়ের কোপ ?   

ফক্সওয়াগনেও বিপুল কর্মী ছাঁটাই
সম্প্রতি বিশ্ব বাজারে এই ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ছে জার্মান গাড়ি নির্মাণ কোম্পানি ফক্সওয়াগন (Volkswagen)। মার্কেট এক্সপার্টরা বলছেন, ৮৯ বছরের ইতিহাসে সবচেয়ে বড় ধাক্কার মুখে পড়েছে কোম্পানি। ইউরোপের বাজারে গাড়ির মন্দা চাহিদা, চিনা গাড়ি কোম্পানিগুলোর তীব্র প্রতিযোগিতা ও মার্কিন শুল্কের চাপের মুখে পড়ে কোম্পানিটি প্রায় ১ লক্ষ কর্মী ছাঁটাই এবং ৪টি কারখানা সম্পূর্ণ বন্ধ করার কথা গুরুত্বসহকারে বিবেচনা করছে।

আরও পড়ুন : ৫ মিনিটে সব ভারতীয় কর্মী ছাঁটাই, বড় সিদ্ধান্ত নিল এই কোম্পানি, চাকরি বাজারে হাহাকার !



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *