Jalpaiguri: তিস্তায় ভেসে যাচ্ছিল হস্তীশাবক, নৌকো ছুটিয়ে তাকে উদ্ধার করলেন মৎসজীবীরা


রাজা চট্টোপাধ্য়ায়, জলপাইগুড়ি: মৎসজীবীদের তৎপরতায় প্রাণে বাঁচল এক হস্তীশাবক। তিস্তায় ভেসে যাচ্ছিল হস্তীশাবক, যা নৌকা ছুটিয়ে উদ্ধার করল মৎস্যজীবীরা। এমনই ঘটনা ঘটেছে মালবাজারে তিস্তা নদীতে। সেই নদীর জলে ভেসে যাচ্ছিল একটি হস্তীশাবক। নদীতে থাকা মৎস্যজীবীদের নজরে আসে ঘটনাটি, এরপর কোনওরকম দেরি না করে নৌকা নিয়ে হস্তীশাবকের কাছে ছুটে যান তাঁরা। শেষ পর্যন্ত শাবকটিকে নৌকায় তুলে নিরাপদে পাড়ে নিয়ে এসে উদ্ধার করা হয়।

প্রবল বৃষ্টির জেরে তিস্তার জল বেড়েছে। উত্তরবঙ্গের মালবাজার ব্লকের ক্লান্তি এলাকায় এই ঘটনাটি ঘটেছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে তিস্তা নদীতে ভেসে যাওয়ার সময় হস্তীশাবকটিকে দেখতে পান নদীতে থাকা মৎস্যজীবীরা। পরিস্থিতি বুঝে দ্রুত নৌকা নিয়ে শাবকটির কাছে পৌঁছে যান তাঁরা, এরপর নৌকায় তুলে হস্তীশাবকটিকে নিরাপদে পাড়ে নিয়ে আসা হয়। পরে উদ্ধার হওয়া হস্তীশাবকটিকে বৈকন্ঠপুর বন দফতরের কাঠামবাড়ি রেঞ্জের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। খবর পেয়ে বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শাবকটির শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখেন ও পরবর্তী পদক্ষেপ শুরু করেন।

এর আগেও এমনটা আলিপুরদুয়ার, ডুয়ার্স সংলগ্ন এলাকায় হয়েছে যেখানে হাতির দল লোকালয়ে চলে এসেছে কখনও তো কখনও ট্রেনের লাইনে উঠে পড়েছে। যার ফলে গভীর রাতে ট্রেন চালকদেরও সমস্যার মুখে পড়তে হয়েছে। এর আগের মাসে এমন খবর প্রকাশিত হয়েছিল এবিপি লাইভে যেখানে রাতের অন্ধকারে রেল লাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা। স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছিল যে ঘটনার দিন রাতের অন্ধকারে হঠাৎ রেল লাইনের উপর এসে হাজির হয়েছিল হাতির পাল! আর সেই হাতির পালে ছিল শাবকও। বিপদ বুঝতে পেরে যাত্রীবাহী ট্রেন থামিয়ে দিয়েছিলেনন ২ লোকো পাইলট। ফলে অল্পের জন্য রক্ষা পেল শাবক সহ হাতির দল। চালকের তৎপরতাকে কুর্নিশ করেছিলেন সবাই।

ঠিক কী হয়েছিল? 

ঘটনার দিন রাত তখন প্রায় ৮টা ১০ মিনিট। ডুয়ার্সের চাপরামারি বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকা। সেখানেই নাগরাকাটা ও চালসা স্টেশনের মধ্যবর্তী রেলপথ দিয়ে ছুটে চলছিল ৭৫৭৪২ নম্বর ডাউন ধুবড়ি-শিলিগুড়ি ডিইএমইউ। হঠাৎই রেল লাইনের ওপর চালকের নজরে আসে একদল হাতি। তাদের মধ্যে ছিল হাতির শাবকও। রাতের অন্ধকারে হাতির দল তখন রেলট্র্যাকের উপর দিয়েই এগিয়ে চলেছে। এরপরই তৎপরতার সঙ্গে ট্রেন থামিয়ে দিয়েছিলেন ২ লোকো পাইলট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *