Bank Strike Tomorrow: ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, ব্রাঞ্চে না গিয়ে ব্যাঙ্কের যে কাজগুলো আপনি করতে পারবেন নিশ্চিন্তে


কলকাতা: দেশজুড়ে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে United Forum of Bank Unions (UFBU)। পাঁচ দিনের ব্যাঙ্কিং সপ্তাহ-সহ একাধিক দাবিকে সামনে রেখে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর ফলে সব থেকে বেশি সমস্যায় পড়তে পারেন সরকারি ব্যাঙ্কে যাঁদের অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা। তবে এটিএম, ইউপিআই, ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং-এর মতো ডিজিটাল পরিষেবা চালু থাকার কথা।

আরও পড়ুন: খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র

শাখায় না গিয়েও যে কাজগুলি করা যাবে

  • ১. ATM থেকে টাকা তোলা

ATM-এর মাধ্যমে ক্যাশ তোলা এবং অন্যান্য সাধারণ পরিষেবা ব্যবহার করা যাবে। তবে কোনও নির্দিষ্ট ATM-এ কতটা ক্যাশ পাওয়া যাবে, সেটা কিন্তু কী পরিমাণে টাকা ATM-এ রাখা হচ্ছে, তার উপর নির্ভর করে। 

  • ২. UPI-তে টাকা পাঠানো ও পেমেন্ট

দোকানে কেনাকাটা, ব্যক্তিগত লেনদেন এবং বিভিন্ন বিল মেটাতে UPI ব্যবহার করা যাবে। UPI পরিষেবা ধর্মঘটের কারণে বন্ধ হওয়ার কথা নয়। 

  • ৩. ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার

ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাঙ্কিং পোর্টাল ব্যবহার করে প্রয়োজনীয় ফান্ড ট্রান্সফার, বিল পেমেন্ট সহ বিভিন্ন পরিষেবা ব্যবহর করা যাবে। ব্রাঞ্চে যাওয়ার কোনও প্রয়োজন হবে না।

  • ৪. মোবাইল ব্যাঙ্কিং 

ব্যাঙ্কের মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ থেকে টাকা ট্রান্সফার, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এবং অন্যান্য রুটিন ব্যাঙ্কিং পরিষেবা করা যাবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ একাধিক ব্যাঙ্ক ডিজিটাল চ্যানেল ব্যবহারের পরামর্শ দিয়েছে। 

  • ৫. ব্যাঙ্ক ব্যালান্স দেখা

মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং অথবা সংশ্লিষ্ট ব্যাঙ্কের অ্যাপ ব্যবহার করে অ্যাকাউন্ট ব্যালেন্স এবং লেনদেনের তথ্য দেখা যাবে।

  • ৬. বিদ্যুৎ-জল-ফোনের বিল দেওয়া

বিদ্যুৎ, জল, মোবাইল, ফোন-সহ বিভিন্ন ইউটিলিটি বিল ডিজিটাল মাধ্যমে পরিশোধ করা যাবে। ইউপিআই, মোবাইল ব্যাঙ্কিং বা ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করা যেতে পারে।

  • ৭. টাকা তোলা বা জমা দেওয়ার মেশিন ব্যবহার

ব্যাঙ্ক শাখার পরিবর্তে অটোম্যাটিক টাকা জমা দেওয়া বা তোলার মেশিন পাওয়া গেলে সেখান থেকে নগদ জমা বা তোলার চেষ্টা করা যেতে পারে। মেশিন কত পরিমাণে আছে, তার উপর এই পরিষেবা নির্ভর করবে। 

  • ৮. কাস্টমার সার্ভিস পয়েন্ট বা বিজনেস করেসপন্ডেন্ট

ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস পয়েন্ট বা বিজনেস করেসপন্ডেন্টের মাধ্যমে নির্দিষ্ট কিছু ব্যাঙ্কিং সার্ভিস নেওয়া যেতে পারে। কোন পরিষেবা পাওয়া যাবে তা সংশ্লিষ্ট ব্যাঙ্কের ব্যবস্থার উপর নির্ভর করবে। 

  • ৯. অনলাইনে লোন বা ক্রেডিট কার্ডের আবেদন

অনেক ব্যাঙ্কের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে লোন অথবা ক্রেডিট কার্ডের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করা যায়। এর জন্য সাধারণত শাখায় যাওয়ার প্রয়োজন নেই।

  • ১০. ডেবিট বা ক্রেডিট কার্ড ও কিউআর পেমেন্ট

দোকানে ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন বা কিউআর ভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবহার করা যাবে। কানাড়া ব্যাঙ্ক সহ বিভিন্ন ব্যাঙ্ক ধর্মঘটের সময় এই ডিজিটাল পেমেন্ট মেথড ব্যবহারের পরামর্শ দিয়েছে।

কোন পরিষেবায় সমস্যা হতে পারে?

যে কাজগুলির জন্য সরাসরি শাখায় গিয়ে কর্মীদের মাধ্যমে প্রসেস করা প্রয়োজন, সেগুলিতে ধর্মঘটের সময় সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। ব্রাঞ্চে গিয়ে ক্যাশ তোলা বা জমা করা, চেকবুকের কোনও কাজ, অ্যাকাউন্ট সম্পর্কিত কোনও কাজ বা কোনও ম্যানুয়াল প্রসেসের কাজ দেরি হতে পারে।

২৮ থেকে ৩০ সেপ্টেম্বরের ধর্মঘটে ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকলেও এই পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে না। এটিএম, ইউপিআই, ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, সিএসপি এবং অন্যান্য ডিজিটাল পরিষেবা ব্যবহার করে বহু দৈনন্দিন কাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে। তবে কোনও জরুরি কাজ যা ব্রাঞ্চে গিয়ে করতে হবে, তার জন্য আজ ব্যাঙ্ক খোলা ছিল। বা সে কাজ ১ অক্টোবর বৃহস্পতিবার করা যেতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *