Small Savings Interest Rates : শেয়ার বাজারের অস্থিরতায় সরকারি স্বল্প সঞ্চয় স্কিমগুলির ওপর ভরসা করেন বেশিরভাগ বিনিয়োগকারী (Investment)। সেখানে সুকন্য়া সমৃদ্ধি (Sukanya Samriddhi) , পিপিএফ (PPF), কিষাণ বিকাশ পত্র (KVP) ছাড়াও রয়েছে একাধিক সেভিংস স্কিম। ব্যাঙ্ক এফডির সঙ্গে তুলনায় এই সরকারি স্কিমও দেয় দারুণ সুদ। আগামী ৩০ সেপ্টেম্বর এই সুদের হার নিয়েই সিদ্ধান্ত নেবে সরকার। এবার কি বাড়তে চলেছে এই ইন্টারেস্ট রেট ?
কী বলছে সরকারি সূত্র ?
প্রতি তিন মাস অন্তর স্বল্প সঞ্চয় স্কিমের সুদে হার নির্ধারণ করে সরকার। সেই অনুযায়ী নতুন ইন্টারেস্ট রেট পাই আমরা। আগামী ৩০ সেপ্টেম্বর সেই ঘোষণার দিন। অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকের ইন্টারেস্ট রেট ঘোষণা করা হবে এই দিন। সম্প্রতি ‘ইন্ডিয়া রেটিংস অ্য়ান্ড রিসার্চ’-এর চিফ ইকোনমিস্ট দেবেন্দ্র কুমার পন্ত নিউজ ১৮-কে এক সাক্ষাৎকারে বলেছেন, বর্তমান পরিস্থিতি অনুসারে এই রেট অপরিবর্তিত থাকবে, না হলে বাড়তে পারে। কারণ এটা পুরোপুরি নির্ভর করে গভর্নমেন্ট সিকিউরিটির ওপর।
পরিসংখ্যান বলছে, গত জুন থেকে ১০ বছরের গভর্নমেন্ট বন্ডের ইল্ড (রিটার্নের হার) ৩১ বেসিস পয়েন্ট বেড়েছে। জুনের ৩০ তারিখের ৬.৭৪ থেকে এই রেট সেপ্টেম্বর ২২ তারিখের ৭.০৫ রেটে দাঁড়িয়েছে। যে কারণে এবার স্বল্প সঞ্চয়ে সুদের হার আরও বাড়বে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। তবে ৩০ তারিখের আগে এই বিষয়ে কিছু নিশ্চিত করে বলা যাবে না।
বর্তমানে কোন স্কিমে কত সুদ দেয় সরকার
| স্কিমের নাম | সুদের হার |
| সুকন্যা সমৃদ্ধি যোজনা | ৮.২ শতাংশ |
| সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) | ৮.২ শতাংশ |
| ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) | ৭.৭ শতাংশ |
| কিষাণ বিকাশ পত্র (KVP) | ৭.৫ শতাংশ |
| ৫ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিট | ৭.৫ শতাংশ |
| পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (POMIS) | ৭.৪ শতাংশ |
| পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) | ৭.১ শতাংশ |
| ৩ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিট | ৭.১ শতাংশ |
| ২ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিট | ৭ শতাংশ |
| ১ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিট | ৬.৯ শতাংশ |
| পোস্ট অফিস রেকারিং ডিপোজিট | ৬.৭ শতাংশ |
| পোস্ট অফিস সেভিংস ডিপোজিট | ৪ শতাংশ |
আরও পড়ুন : ৩ বছরের পোস্ট অফিস FD-তে দারুণ রিটার্ন, ২ লাখ রাখলে কত পাবেন জানেন ?
