Headlines

Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?


নয়া দিল্লি: টাটা সনস-এর ভবিষ্যৎ কাঠামো নিয়ে টাটা ট্রাস্ট-এর পক্ষ থেকে নতুন একটি পরিকল্পনা সামনে আনা হয়েছে। ২৮ সেপ্টেম্বর এই পরিকল্পনা প্রস্তাব করা হয়েছে। সেই প্রস্তাবিত পরিকল্পনায় টাটা ইলেকট্রনিক্স সিস্টেমস সলিউশনস বা (Tata Electronics Systems Solutions Private Limited) TESS এবং টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স বা (Tata Consulting Engineers) TCE-কে টাটা সনস প্রাইভেট লিমিটেড বা (Tata Sons Private Limited) TSPL-এর সঙ্গে মার্জ করে দেওয়ার কথা বলা হয়েছে। টাটা ট্রাস্টগুলোর বক্তব্য, এই পুনর্গঠন কার্যকর হলে টাটা সনস-এর নতুন কাঠামো আর Non-Banking Financial Company (NBFC) বা Core Investment Company (CIC)-এর সংজ্ঞার মধ্যে পড়বে না।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর

কেন টাটা সনস-এর কাঠামো বদলের প্রস্তাব?

টাটা সনস বর্তমানে টাটা গ্রুপের প্রধান নিয়ন্ত্রণকারী কোম্পানি হিসেবে কাজ করে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার regulatory classification-এর কারণে সংস্থাটিকে CIC এবং Upper-Layer NBFC সংক্রান্ত নিয়মের আওতায় থাকতে হচ্ছে। আর এই শ্রেণীতে থাকার কারণে নিয়ম অনুযায়ী টাটা সনসকে শেয়ার বাজারেও নথিভুক্ত হতে হবে।

টাটা সনস-এর প্রায় ৬৬ শতাংশ শেয়ারের মালিক হল টাটাদের একাধিক ট্রাস্ট। তারা এর আগে প্রকাশ্যেই জানিয়েছিল যে তারা টাটা সনসকে শেয়ার বাজারে নথিভুক্ত করতে চায় না। তাদের প্রস্তাবিত নতুন কাঠামোর লক্ষ্য হল টাটা সনস-কে শুধুমাত্র নিয়ন্ত্রণকারী কোম্পানি হিসেবে না রেখে তার মধ্যে ব্যবসা পরিচালনা ও তার থেকে উপার্জন করার ব্যবস্থা ফিরিয়ে আনা।

TESS ও TCE কেন গুরুত্বপূর্ণ?

প্রস্তাবিত পুনর্গঠনের ক্ষেত্রে দুটি সংস্থাই গুরুত্বপূর্ণ। ইলেকট্রনিক্স সিস্টেমস সলিউশনস টাটা গ্রুপের ইলেকট্রনিক্স এবং সেমিকন্ডাক্টর উৎপাদন ব্যবসার সঙ্গে যুক্ত। এর কাজের মধ্যে সেমিকন্ডাক্টর উৎপাদন ও প্যাকেজিং, ইলেকট্রনিক্স উৎপাদন এবং নিখুঁত যন্ত্রাংশ তৈরির মতো ক্ষেত্র রয়েছে।

অন্যদিকে টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স বা TCE একটি ইঞ্জিনিয়ারিং কনসাল্টেন্সি সংস্থা। শক্তি, পরিকাঠামো, পুঁজি এবং বড় প্রজেক্ট ম্যানেজমেন্ট সহ বিভিন্ন ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ও প্রজেক্ট ম্যানেজমেন্টের পরিষেবা দিয়ে থাকে। এই দুই ব্যবসা সরাসরি টাটা সনস-এর সঙ্গে যুক্ত হলে নিয়ন্ত্রণকারী কোম্পানিটির নিজস্ব ব্যবসা থেকে উপার্জন বাড়বে উল্লেখযোগ্যভাবে।

পুরনো কাঠামোয় ফেরার যুক্তি

টাটা ট্রাস্টগুলোর বক্তব্য অনুযায়ী, প্রস্তাবিত কাঠামো আগে যেভাবে টাটা সনস পরিচালিত হত, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রায় ১০০ বছরের ইতিহাসের মধ্যে দীর্ঘ সময় টাটা সনস-এর নিজস্ব নিজস্ব ব্যবসা ও নিজস্ব ব্যবসা থেকে উপার্জন ছিল।

Tata Consultancy Services-ও একসময় টাটা সনস-এর ব্যবসায়িক বিভাগ ছিল। ২০০৪ সালে TCS আলাদা সাবসিডারি হিসেবে ডিমার্জ হয়। তার আগে এই সংস্থা টাটা সনস-এর অধীনেই ছিল। টাটা ট্রাস্টের মতে, নতুন করে টাটা সনসকে পুনর্গঠন করে সেই পুরোনো পথে পরিচালনার দিকেই নিয়ে যাওয়া হবে। 

টাটা ট্রাস্টগুলো জানিয়েছে, ৩১ মার্চ ২০২৬-এর হিসাবে প্রস্তাবিত মার্জড সংস্থার ব্যবসা থেকে উপার্জন প্রায় ১ লক্ষ ৫ হাজার ৪৩ কোটি টাকা হতে পারে। একই সময়ে বিভিন্ন অর্থনৈতিক সম্পদ থেকে এই সংস্থার উপার্জন দাঁড়াবে প্রায় ৪০ হাজার ৭২ কোটি টাকায়।

টাটা ট্রাস্টের হিসাব অনুযায়ী, এই কাঠামোয় বিভিন্ন অর্থনৈতিক সম্পদ থেকে যে উপার্জন হবে তা মোট উপার্জনের সঙ্গে এমন অনুপাত তৈরি করবে না, যাতে সংস্থাটি NBFC-এর প্রিন্সিপাল বিজনেস মানদণ্ড পূরণ করবে। একইভাবে বিভিন্ন গ্রুপ কোম্পানিতে বিনিয়োগের অনুপাতও CIC-এর প্রযোজ্য ৯০ শতাংশের সীমার নিচে থাকবে। 

এখন কী হবে?

প্রস্তাবটি এখনও একটি পরিকল্পনা। টাটা ট্রাস্টগুলো টাটা সনস-এর বোর্ডকে বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছে। প্রস্তাবিত মার্জারের জন্য রিজার্ভ ব্যাঙ্কের নো অবজেকশন সার্টিফিকেট বা NOC প্রয়োজন হবে। রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদন এবং পরবর্তী রেগুলেটরি ও কর্পোরেট প্রসেস সম্পন্ন হওয়ার পরই পরিকল্পনাটি কার্যকর হতে পারে। 

টাটা ট্রাস্টগুলোর প্রস্তাবিত পুনর্গঠন টাটা সনস-এর রেগুলেটরি স্টেটাস এবং ভবিষ্যৎ কর্পোরেট স্ট্রাকচার নিয়ে চলমান আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। TESS ও TCE-কে টাটা সনস-এর সঙ্গে একীভূত করে সংস্থাটিকে হোল্ডিং কাম অপারেটিং পরিকাঠামোতে ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। তবে প্রস্তাবটি কার্যকর হওয়ার আগে টাটা সনস-এর বোর্ডের সিদ্ধান্ত এবং রিজার্ভ ব্যাঙ্ক সহ সংশ্লিষ্ট রেগুলেটরির অনুমোদন প্রয়োজন। ফলে টাটা সনস-এর ভবিষ্যৎ কাঠামো এখন এই প্রস্তাবের পরবর্তী পদক্ষেপের উপর নির্ভর করছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *