Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও


কলকাতা: আজ মাসের শুরু। ১লা  অক্টোবর থেকে এলপিজি সিলিন্ডার, জন্ম ও মৃত্যু সনদ এবং জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত নিয়মকানুনসহ বহু ক্ষেত্রে পরিবর্তন হয়েছে। এই ধরনের পরিবর্তনগুলোর মধ্যে কয়েকটি আছে যা সাধারণ মানুষের পকেট ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওপর সরাসরি প্রভাব ফেলে। তবে চলুন জেনে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে আজ পরিবর্তন হয়েছে।  

১. এলপিজির দাম বৃদ্ধি 
মাসের প্রথম দিনে বড় ধাক্কা। ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। তেল বিপণনকারী সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর ফলে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা। ১৯-কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৬২.৫০ টাকা বেড়েছে।

২. এলপিজি সিলিন্ডারের ওপর কোনো ভর্তুকি থাকবে না।
১লা অক্টোবর থেকে এলপিজির ভর্তুকি পেতে আধার বায়োমেট্রিক যাচাইকরণ প্রয়োজন হবে। তবে, বায়োমেট্রিক যাচাইকরণ ছাড়া সিলিন্ডার পাওয়া যাবে না। এই ধরনের গ্রাহকরা তাদের সিলিন্ডার রিফিল করতে পারলেও, তারা ভর্তুকিযুক্ত নির্ধারিত দাম পাবেন না। ফলে ভর্তুকি ছাড়া যে দাম আসবে, সেই দামেই কিনতে হবে সিলিন্ডার। 

৩. এসি, টিভি ও ফ্রিজের দাম 
বেশ কয়েকটি কোম্পানি এসি, টিভি, রেফ্রিজারেটর এবং ওয়াশিং মেশিনের দাম বাড়ানোর ঘোষণা করেছে। তারা এর কারণ হিসেবে কাঁচামাল, ধাতু, পরিবহন খরচ এবং টাকার ওঠানামার কথা উল্লেখ করেছে। তবে, এটি কোনও সরকার দ্বারা নির্ধারিত মূল্যবৃদ্ধি নয়, তাই কোম্পানিভেদে এই দাম বৃদ্ধির পরিমাণ ভিন্ন হতে পারে।

৪. জন্ম ও মৃত্যু সার্টিফিকেট নিয়মে পরিবর্তন
জন্ম বা মৃত্যুর ২১ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করলে তা বিনামূল্যে করা যাবে এবং স্বাভাবিক নিয়মে এর সার্টিফিকেট পাওয়া যাবে। কিন্তু এর চেয়ে বেশি দেরি হলে অতিরিক্ত যাচাই, লেট ফি এবং সরকারি অনুমোদনের প্রয়োজন হবে। এক বছরের বেশি কিন্তু দুই বছরের মধ্যে রেজিস্ট্রেশন করলে জেলা ম্যাজিস্ট্রেট বা এসডিএম-এর আদেশের অনুমোদন লাগবে। দুই বছরের বেশি দেরি হলে প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অনুমোদন প্রয়োজন।

৫. SBI-এ নগদ তোলার নিয়মে পরিবর্তন
SBI-এ বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্টের জন্য নগদ টাকা তোলার ক্ষেত্রে চার্জে পরিবর্তন হয়েছে। এবার থেকে আপনি প্রতি মাসে ৪ বার নগদ টাকা তুলতে পারবেন বিনামূল্যে। তারপর থেকে প্রতিবার টাকা তোলার জন্য ১৫ টাকা এবং GST চার্জ গুনতে হবে আপনাকে। 

৬. রেলের যাত্রার নিয়মে পরিবর্তন
১ অক্টোবর থেকেই টিকিট পরীক্ষকরা এই বিষয়ে ব্যবস্থা। এবার থেকে টিকিটের পাশাপাশি অবশ্যই আসল পরিচয়পত্রের প্রমাণ রাখতে হবে যাত্রীদের। অন্যথায় যাত্রা বাতিল করতে পারে রেল কর্তৃপক্ষ। তাই শুধু টিকিট থাকলেই হবে না, সঙ্গে অরিজিনাল ফটো আইডি অবশ্যই রাখুন। অক্টোবরে সাড়া মাস জুড়ে এই টিকিট পরীক্ষা অভিযান চালাবে ভারতীয় রেল।   



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *