Rahul Gandhi Rally : ‘অনুমতি দেয়নি মমতার প্রশাসন’, কলকাতায় বাতিল হয়ে গেল রাহুল গান্ধীর সভা


কলকাতা : আগামীকাল, ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। আর এদিনই   পশ্চিমবঙ্গে কংগ্রেস প্রার্থীদের সমর্থনে প্রচারে  নির্বাচনী প্রচারে আসার কথা ছিল রাহুল গান্ধীর। কিন্তু ‘ অনুমতি  না মেলায়’ তাঁর ( Rahul Gandhi)  নির্ধারিত সভা বাতিল হয়ে গেল। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

অনুমতি না দেওয়ার অভিযোগ কংগ্রেসের

প্রদেশ কংগ্রেসের অভিযোগ, রাহুলের প্রচারসভার অনুমতি দেয়নি রাজ্য প্রশাসনই। তাদের দাবি, নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করেও পুলিশের পক্ষ থেকে কোনও অনুমতি মেলেনি। কংগ্রেস সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত রাহুলের দু’টি সভার অনুমতির জন্য অপেক্ষা করা হয়। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই তাঁর সভা করার অনুমতি দেয়নি। 

সন্ধ্যা ৬টা পর্যন্ত অপেক্ষা

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ২৩ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত পুলিশের অনুমতির জন্য অপেক্ষা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সবুজ সংকেত না মেলায় সভা বাতিল করার সিদ্ধান্ত নিতে হয়।           

আরও পড়ুন : টানা ৪ দিন বন্ধ মদের দোকান,এমন নির্দেশ দেয়নি কমিশন, বলছেন CEO নিজেই ! তাহলে?

নতুন করে আবেদন জানাবে কংগ্রেস

কংগ্রেসের তরফে জানানো হয়েছে, ২৩ এপ্রিল ভোটপ্রচারে কলকাতায় সভা করার কথা ছিল রাহুলের। এবার ২৫ বা ২৬ এপ্রিল সভা দুটি করার জন্য ফের আবেদন জানানো হবে। তারা নতুন করে প্রশাসনের অনুমতি চেয়ে আবেদন করবে।

পাল্টা জবাব তৃণমূলের 

এই অভিযোগের জবাবে বিদায়ী মন্ত্রী শশী পাঁজা  বলেন, কেন অনুমতি দেওয়া হয়নি, সেই বিষয়ে নির্বাচন কমিশনই সঠিক ব্যাখ্যা দিতে পারবে।

আরও পড়ুন : ভোটের সময় মোটর বাইক চলাচলে নজিরবিহীন কড়াকড়ি ! কারা পাবেন ছাড়?  

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *