নয়াদিল্লি : এবার চাঞ্চল্যকর অভিযোগ উঠল ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বিরুদ্ধে। তাঁকে ‘পাকিস্তানি এজেন্ট’ বলে অভিহিত করে এখনই গ্রেফতারির দাবি তুললেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফৈজান আনসারি। দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় দায়ের করা অভিযোগে আনসারি দাবি করেছেন, দীপকের লোকেরা তাঁর ওপর “দু’বার”, একবার পুণেতে এবং আর একবার ঔরঙ্গাবাদে হামলা চালিয়েছে। সংবাদমাধ্যমে কথা বলার সময় দীপকের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে জানানো অভিযোগনামা দেখান আনসারি এবং বস্টন বিশ্ববিদ্যালয়ের স্নাতকের গ্রেফতারির দাবি জানান।
অভিযোগকারী বলেন, “দিল্লি DCP-র কাছে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বিরুদ্ধে আমি লিখিত অভিযোগ জানিয়েছি। কারণ, আমার কাছে প্রমাণ আছে ওঁর লোকজন আমাকে আক্রমণ করেছিল। আমি ওপর পুণে ও ঔরঙ্গাবাদে হামলা চালানো হয়েছে। সেখানে ইতিমধ্যেই তা নিয়ে দু’টি মামলা আছে। আমি চাই দিল্লি পুলিশ এখনই দীপকে-কে গ্রেফতার করুক।” তাঁর অভিযোগে আনসারি উল্লেখ করেছেন, দীপকে “পাকিস্তানি এজেন্ট” যিনি ভারতে অস্থিরতা তৈরি করতে চাইছেন।
অভিযোগকারী অভিযোগপত্রে লিখেছেন, “অভিজিৎ দীপকে দেশের পরিবেশ নষ্ট করছেন, যদি উনি না থামেন, উনি ভারতের অশান্তিও লাগিয়ে দিতে পারেন।” ওই ইনফ্লুয়েন্সার আরও অভিযোগ করেছেন যে, প্রতিবাদকে সমর্থন ও যন্তর মন্তরে উপস্থিত থাকার জন্য দীপকে এবং সিজেপি (CJP) বলিউড তারকাদের ‘অর্থ’ দিয়েছিলেন। সংবাদ সংস্থা এএনআই-এর শেয়ার করা একটি ভিডিওতে সেই অভিযোগপত্রের একটি প্রতিলিপি দেখা গেছে। নিজের অভিযোগে অভিযোগকারী দাবি করেছেন, “দীপকে বলিউড তারকাদেরও টাকা দিয়েছিলেন এবং তাঁদের যন্তর মন্তরে আমন্ত্রণ জানিয়েছিলেন। উরফি জাভেদ ১ লক্ষ টাকা এবং পুনম পাণ্ডে ২০ হাজার টাকা নিয়েছিলেন।”
#WATCH | Delhi: On filing a police complaint against CJP founder Abhijeet Dipke, a social media influencer, Faizan Ansari says, “Today, I have filed a written complaint against Abhijeet Dipke, the founder of the CJP party, with the Delhi DCP, because I have proof that his men… pic.twitter.com/Fol499Cmpi
— ANI (@ANI) August 4, 2026
প্রসঙ্গত, উরফি জাভেদ ও পুনম পাণ্ডে—উভয়েই তরুণদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন এবং বিক্ষোভকে সমর্থন জানিয়েছিলেন। জাভেদ যন্তর মন্তরে গিয়ে বিক্ষোভ না করলেও মুম্বইতে অনুরূপ বিক্ষোভের প্রতি নিজের সমর্থন ব্যক্ত করতে তাঁকে দেখা গিয়েছিল। অন্যদিকে, আন্দোলনের প্রতি সংহতি জানাতে পুনম পাণ্ডে ১৯ জুলাই যন্তর মন্তরে গিয়েছিলেন।
