ময়ূখ ঠাকুর চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: রাজ্যে পালাবদলের পর তোলাবাজি ও ঘুষ-সহ যেকোনও অপরাধের ঘটনায় কড়া ব্যবস্থা নেবে পুলিশ, আগেই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই গতকয়েক মাসে এই ইস্যুতে একাধিক গ্রেফতার হয়েছে। এবার ঘুষ নেওয়ার অভিযোগে চন্দ্রকোণা থানার গ্রেফতার হলেন চন্দ্রকোণা থানার ASI। ৪ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে, অভিযুক্ত ওই এএসআই-কে গ্রেফতার করেছে অ্যান্টি-করাপশন ব্রাঞ্চ।
আরও পড়ুন, রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার এসএসআই
এবার রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার এসএসআই। জানা গিয়েছে, অভিযোগকারীর থেকে চার হাজার টাকা ঘুষ নিতে গিয়ে, ৫১ বছর বয়সী ওই এএসআই-কে গ্রেফতার করা হয়েছে। চন্দ্রকোণা থানায় দায়ের হওয়া একটি ফৌজদারি মামলায়, তদন্তকারী আধিকারিক ছিলেন ধৃত এই অ্যাসিট্যান্ট সাব ইন্সপেকটর। অভিযোগ, মামলার সূত্রেই অভিযোগকারীর থেকে ৪ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন তিনি। অভিযোগের ভিত্তিতেই ফাঁদ পাতে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। এবং ঘুষের টাকা নেওয়ার সময়, চন্দ্রকোণা থানার এএসআই-কে হাতে নাতে ধরে ফেলা হয়।
ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরে পড়ে যান..
সম্প্রতি রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার হন আরও এক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। জামবনির বিডিও অফিস থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরে পড়ে যান তিনি। বিমল সাহা নামের বিডিও অফিসের ওই সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ারের পর্দাফাঁস করে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। একজন কনস্ট্রাক্টর হিসেবে কাজ করতেন বিমল সাহা। অভিযোগ ছিল, জাববনির বিডিও অফিস থেকে ঘুষ নিচ্ছিলেন ওই অভিযুক্ত ব্যক্তি।
আইপিএস মুরলীধর শর্মার নেতৃত্বে রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ
মূলত, রাজ্যেজুড়ে ইতিমধ্যেই ঘুষ নেওয়ার অভিযোগে একাধিক শীর্ষস্থানীয় পদ মর্যাদার সরকারি আধিকারিককে প্রমাণ সহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই অভিযুক্তকে ধরতে ব্যবহার করা হচ্ছে ইন্ডিকেটর। ঘুষের টাকা নিতেই, অ্যান্টি-করাপশন ব্রাঞ্চ-এর ইন্ডিকেটর দেওয়া একটি পাত্রে, হাত ডোবাতে বলা হচ্ছে। মুহূর্তেই বদলে যাচ্ছে রং। এরপরেই ধরা পড়ে যাচ্ছে অভিযুক্তরা। আইপিএস মুরলীধর শর্মার নেতৃত্বে রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তৈরি করা হয়েছে। প্রচুর আইপিএস অফিসারকে নিযুক্ত করা হয়েছে সেখানে।
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?
