Bank Fine Rules : ন্যূনতম টাকা রাখেননি অ্যাকাউন্টে ? জরিমানা থেকে ১৯ হাজার কোটি কামিয়েছে ব্যাঙ্ক, কারা নেয় না ফাইন ?


Bank Minimum Balance Rules : আপনার-আমার সামান্য ভুলের কারণেই হতে পারে বড় সমস্যা। ন্যূনতম অ্য়াকাউন্ট ব্য়ালেন্স (Minimum Balance) না রাখার কারণে অনেক সময় জরিমানার (Bank Fine Rules) মুখে পড়ত হয় গ্রাহককে। এই সামান্য টাকা থেকেই বিশাল পাহাড় তৈরি করছে ব্যাঙ্কগুলি। রিপোর্ট বলছে, গত তিন বছরে ন্যূনতম টাকা না রাখার জন্য জরিমানা থেকে ১৯ হাজার কেটি টাকার বেশি তুলেছে ব্যাঙ্কগুলি। জেনে নিন, কোন ব্যাঙ্ক রয়েছে সবার ওপরে।

সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে উঠছে প্রশ্ন
অনেকেই বলছেন, গ্রাহকদের পকেট থেকে টাকা কেটে ধনী হচ্ছে এই ব্যাঙ্কগুলি, যা কোনওভাবেই ঠিক নয়। এই প্রসঙ্গে লিঙ্কডইনে সিএ কান বহেল বলেছেন, যে গ্রাহকরা টাকা জমানোর জন্য ব্যাঙ্কে টাকা রাখছেন, তাদের থেকেই জরিমানার মাধ্যমে টাকা কাটা ঠিক নয়।

কোন ব্যাঙ্কগুলি বিপুল পরিমাণে জরিমানা থেকে টাকা কাটছে
গ্রাহকের থেকে জরিমানা বাবদ টাকা কাটার ক্ষেত্রে সবার আগে এগিয়ে রয়েছে বেসরকারি ব্যাঙ্কগুলি। RupeeTool-এর তথ্য় বলছে, জরিমানার থেকে টাকা তোলার ক্ষেত্রে সবার ওপরে নাম রয়েছে বেসরকারি ব্য়াঙ্ক HDFC-র। গ্রাহকের জরিমানা থেকে ১০,৯৯১ কোটি টাকার বেশি তুলেছে বেসরকারি ব্যাঙ্কগুলি, যা অন্যান্য ব্যাঙ্কগুলির অর্ধেকের সমান। গত তিন বছরে এই টাকা তুলেছে ব্যাঙ্কগুলি।

এই জরিমানা থেকে টাকা তোলার ক্ষেত্রে নাম রয়েছে পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির। রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কগুলি গত তিন বছরে জরিমানা থেকে ৮০৯২ কোটি টাকা তুলেছে। এই পরিসংখ্য়ানই বলে দিচ্ছে, প্রাইভেটের পাশাপাশি সরকারি ব্য়াঙ্কগুলিও সাধারণের পকেট থেকে জরিমানা বাবদ অনেক টাকাই তুলেছে।

সবার ওপরে রয়েছে HDFC Bank
ন্যূনতম ব্য়ালেন্স না থাকার কারণে জরিমানা বাবদ গ্রাহকদের থেকে সবথেকে বেশি টাকা তুলেছে HDFC ব্যাঙ্ক। ফাইন বাবদ ৩৮৭১ কোটি টাকা তুলেছে ব্য়াঙ্ক কর্তৃপক্ষ। Axis Bank, ICICI Bank, Bank of Baroda প্রায় ১০০০ কোটি টাকা তুলেছে গ্রাহকদের থেকে।  

এই ব্যাঙ্কগুলি গ্রাহকদের থেকে কোনও জরিমানা নেয়নি
মনে রাখবেন, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মধ্যে SBI, PNB ন্যূনতম ব্যালেন্স না রাখার জন্য কোনও জরিমানা নেয়নি। তবে অতীতে গ্রাহকদের থেকে জরিমানা বাবদ অনেক টাকা তুলেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। 

 রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়ম, অনুমতি ছাড়া কাটা যাবে না টাকা
১ এবার থেকে গ্রাহককে অটো পেমেন্টের অপশন দেওয়ার আগে নিজেদের রেজিস্ট্রার করতে হবে। 
২ গ্রাহকের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে অনুমতি ছাড়া এবার থেকে কাটা যাবে না টাকা। সেই ক্ষেত্রে অতিরিক্ত যাচাইয়ের তথ্য় আপনার কাছ থেকে চাইতে পারে ব্য়াঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান।
কোন কোন পরিষেবার ক্ষেত্র্ নতুন নিয়ম কার্যকরী হবে
এই নতুন অটো পেমেন্টের নিয়ম ওটিটি সাবস্ক্রিপশন, ইনস্যুরেন্স প্রিমিয়াম, ইলেকট্রিসিটি ও জলের বিল ছাড়াও EMI-এর ক্ষেত্রে কার্যকরী হবে। পাশাপাশি UPI, কার্ড কোনও কিছু প্রেপেড বিল মেটানোর জন্য এই নিয়ম এনেছে রিজার্ভ ব্যাঙ্ক।
  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *