3 Days Bank Strike: সোমবার ২৮ সেপ্টেম্বর থেকে তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘট শুরু হতে চলেছে দেশজুড়ে। তার আগে আজ রবিবারও খোলা থাকছে কিছু ব্যাঙ্ক। মূলত, গ্রাহকদের স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেনে নিন, আজ কোন ব্যাঙ্কগুলিতে গেলে আপনার কাজ সারতে পারবেন।
কোন-কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের পরিষেবা
২৮ , ২৯ ও ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে বন্ধ থাকবে সব ব্যাঙ্কের শাখার পরিষেবা। সেই ক্ষেত্রে আপনি কাজ সারতে আজ রবিবার খোলা পাবেন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ছাড়াও গ্রামীণ স্থানীয় ব্যাঙ্কগুলি। ব্যাঙ্কিংয়ের সময়ে বন্ধ থাকবে বলে সরকার ছুটির দিনে আজ এই ব্যাঙ্ক খোলার সুবিধা দিয়েছে।
আজ ২৭ সেপ্টেম্বর বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি
গত ২৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকার এই বিষয়ে একটি নির্দেশ দেয়। যেখানে বলা হয়, আজ অর্থাৎ ২৭ সেপ্টেম্বর রবিবার ছুটির দিন হলেও দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি খোলা থাকবে। সেই ক্ষেত্রে আপনি ব্যাঙ্কের অফিস, শাখা ছাড়াও কারেন্সি সেন্টারের সুবিধা পাবেন। এরফলে তিন দিনের ধর্মঘট শুরু হওয়ার আগে কিছুটা হলেও স্বস্তি পাবেন গ্রাহকরা।
কোন ব্যাঙ্কগুলি আজ খোল থাকবে ?
আজ রবিবার হলেও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিযা, ব্যাঙ্ক অফ বরোদা, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক ছাড়াও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি খোলা থাকবে। রুরাল ব্যাঙ্কগুলিও আজ খোলা থাকবে। তাই আপনার যদি রাষ্ট্রায়ত্ত বা গ্রামীণ ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে আজ সহজেই পরিষেবা পাবেন। এ ছাড়াও ব্যাঙ্কের ATM, ডিজিটাল পরিষেবা, মোবাইল ব্যাঙ্কিং, হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং সবের সুবিধা নিতে পারবেন গ্রাহকরা।
আজ কি বেসরকারি ব্যাঙ্কগুলি খোলা থাকবে ?
সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি খোলার সিদ্ধান্ত নিলেও বেসরকারি ব্যাঙ্কগুলির বিষয়ে কোনও নির্দেশ দেয়নি। তাই HDFC, ICICI, AXIS,Indusind-এর মতো ব্যাঙ্কগুলি আজ রবিবার বন্ধ থাকবে। তবে এরকম হতে পারে, এই প্রাইভেট ব্যাঙ্কগুলি তিন দিনের ধর্মঘটে খোলা থাকতে পারে।
কেন এই ধর্মঘট হবে দেশজুড়ে ?
ইউনাইটেড ফোরাম অফ ব্য়াঙ্ক ইউনিয়নস (UFBU) এই দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে। মূলত, পাঁচ দিনের ব্যাঙ্কিং সিস্টেমের ডাকে দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে কর্মী সংগঠন। ব্যাঙ্কিং সেক্টরে পুরনো পেনশন সংক্রান্ত দাবিও রয়েছে এই ধর্মঘটের আওতায়।
আরও পড়ুন : SBI-এর বড় ঘোষণা, তিন দিনের ধর্মঘটে ‘যতবার খুশি টাকা তুলুন’, ফ্রি ATM চার্জ
