RRB Recruitment 2026 : ব্যাঙ্কের চাকরির ইচ্ছে থাকলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। সরকারি সেক্টরে কাজের আবেদন করতে চাইলে IBPS RRB Recruitment শুরু হয়েছে আপনার জন্য। ইনস্টিটিউট অফ ব্য়াঙ্কিং পার্সোনাল সিলেকশন আরও বেশি রিজিওনাল রুরাল ব্যাঙ্কে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৩,৭৫৭ টি পদে হবে এই নিয়োগ। যার অর্থ, আগের থেকে আরও ১২টি নতুন পদ যোগ করা হয়েছে নিয়োগ প্রক্রিয়ায়।
কোন কোন পদে হবে নিয়োগ
এর আগে ১৩,৭৪৫টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ইনস্টিটিউট অফ ব্য়াঙ্কিং পার্সোনাল সিলেকশন (IBPS)। এবার সেই সংখ্যাটা বাড়ানো হয়েছে। অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস), অফিসার স্কেল ১,২,৩ -এর জন্য রিজিওনাল রুরাল ব্যাঙ্ক হবে এই নিয়োগ। অফিসার স্কেল ২ পদের জন্য এই অতিরিক্ত পোস্ট তৈরি করা হয়েছে।
কোন পদে কত নিয়োগ
অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস)- ৮২২২ টি পদ
অফিসার স্কেল ১ – ৪২৫৬ টি পদ
অফিসার স্কেল ২ – ৬৬৬টি পদ (এর মধ্য়েই জেনারেল ব্যাঙ্কিং অফিসার)
আইটি পোস্টে-১৮২ জন
চার্টার্ড অ্য়াকাউন্ট্যান্ট- ৮২ জন
ল অফিসার- ৫৬ জন
ট্রেজারি ম্য়ানেজার- ১৯ জন
মার্কেটিং অফিসার- ১৬ জন
অ্য়াগ্রিকালচার অফিসার- ৩৮ জন
অফিসার স্কেল ৩- ২২০ জন
সব মিলিয়ে ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ
পরীক্ষা হবে কবে ?
১ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ছিল আবেদনের তারিখ। তবে এই তারিখ ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ তার শেষ দিন অফিসার স্কেল ১ -এর প্রিলিমিনারি এক্সাম হবে ২১-২২ নভেম্বর। অফিস অ্য়াসিস্ট্যান্ট পদের পরীক্ষা হবে ৬,১২, ১৩ ডিসেম্বর। অফিসার স্কেল ২ ও ৩ লেভেলের জন্য পরীক্ষা হবে ২০ ডিসেম্বর। অফিসার স্কেল ১-এর মেন পরীক্ষা হবে ২০ ডিসেম্বর। অফিস অ্য়াসিস্ট্যান্টের মেন পরীক্ষা হবে ২০২৭ সালের ৩০ জানুয়ারি।
তবে ব্যাঙ্ক ছাড়াও রেলে চাকরির বড় বিজ্ঞপ্তি ঘোষণা হয়েছে। ২০২৬-২৭ সালের নন-টেকনিক্যাল আন্ডার গ্র্য়াজুয়েট পদে নিয়োগের বিজ্ঞপ্তি (Railway Recruitment 2026) প্রকাশ করল রেল । ১৬৮৮টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)। সম্ভাব্য ৫ অক্টোবর থেকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। যা আগামী দিনে চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।
কী যোগ্যতা, কত বছর বয়স হতে হবে চাকরিপ্রার্থীর ?
নন-টেকনিক্যাল পদ হওয়ার কারণে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণরা এই পদে আবেদন করতে পারবেন। কোনও স্বীকৃত প্রতিষ্ঠান বা বোর্ড থেকে পাশ করতে হবে আবেদনকারীদের। তবে এর পাশাপাশি চাকরিপ্রার্থীদের হিন্দি ও ইংরেজিতে টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে। এখানে সর্বোচ্চ বয়সসীমা রাখা হয়েছে ৩৩ বছর। তবে সরকারি নিয়ম মেনে সংরক্ষিত জাতি, উপজাতির জন্য আলাদা বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে ছাড় রয়েছে।
আরও পড়ুন : দ্বাদশ শ্রেণি পাশ করলেই রেলে চাকরির সুযোগ, ১৬৮৮টি নন-টেকনিক্যাল পদে নিয়োগ করছে রেল
Education Loan Information:
Calculate Education Loan EMI
