Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
পার্থ প্রতিম ঘোষ, দক্ষিণ ২৪ পরগণা: আমতলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিসে প্রশাসনের নির্দেশে চলল বুলডোজার। অভিষেকের আমতলার (Amtala) ৫ তলা কার্যালয়ে বুলডোজার অ্যাকশন। ৫ তলা অফিস বেআইনিভাবে তৈরির অভিযোগ, ভাঙার সিদ্ধান্ত প্রশাসনের। অভিষেকের অফিসে বুলডোজার (Bulldozer) চলতেই উচ্ছ্বাস স্থানীয় বিজেপি কর্মীদের। অভিষেকের অফিসে ঢুকে ভাঙচুর বিজেপি (BJP) কর্মীদের। তাঁদের সরিয়ে দেয় পুলিশ ও…
