Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু


নয়াদিল্লি: অল্পের জন্য প্রাণে বাঁচলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেনার হেলিকপ্টারে চেপে রওনা দিয়েছিলেন তিনি। সেই সময় একটি যাত্রীভর্তি বিমানের কাছাকাছি চলে আসে কপ্টারটি। গোটা ঘটনায় তদন্ত শুরু হয়েছে। (Donald Trump Helicopter)

আমেরিকার ‘নিউ ইয়র্ক টাইমস’ বিষয়টি সামনে এনেছে। ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল দু’জনকে উদ্ধৃত করে তারা জানিয়েছে, সেনার Marine One হেলিকপ্টারে চেপে যাচ্ছিলেন ট্রাম্প। সেই সময় ওয়াশিংটনের আকাশে একটি যাত্রীভর্তি বিমানের কাছাকাছি পৌঁছে যায় হেলিকপ্টারটি। দূরত্ব এক মাইলেরও কম ছিল। (Donald Trump News)

আরও পড়ুন: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’

নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী—বিষয়টি সম্পর্কে অবগত দুজন ব্যক্তির তথ্যের ভিত্তিতে জানা গেছে—মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাজধানীর আকাশে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সাথে অস্পষ্ট যোগাযোগের পর ‘মেরিন ওয়ান’ একটি যাত্রীবাহী বিমানের এক মাইলেরও কম দূরত্বের মধ্যে চলে এসেছিল।

এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সঙ্গে যোগাযোগে বিঘ্ন ঘটাতেই এমন পরিস্থিতির সৃষ্টি হয় বলে দাবি  করা হয়েছে। National Transportation Safety Board জানিয়েছে, ৪ অগাস্ট ওয়াশইংটন ডিসিএ অর্থাৎ ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট থেকে ছাড়া বাণিজ্যিক বিমান এবং মেরিন ওয়ান হেলিকপ্টারের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় না থাকার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখছে তারা।

আরও পড়ুন: মায়ানমারের সঙ্গে ভূখণ্ড অদলবদলের ভাবনা, বদলে যাবে আন্তর্জাতিক সীমান্তের রূপরেখা? মণিপুরে অশান্তির আশঙ্কা

যদিও হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেসাইয়ের বক্তব্য, “মেরিন ওয়ান হেলিকপ্টারের পাইলটরা বিশ্বের মধ্য়ে সেরা। প্রেসিডেন্টের কোনও বিপদ ছিলই না।”

আমেরিকার এভিয়েশন রেগুলেটর FAA জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলার বাণিজ্যিক বিমানের পাইলটের সঙ্গেও যোগাযোগ রাখছিলেন। আবার মেরিন ওয়ান হেলিকপ্টারের পাইলটের সঙ্গেও যোগাযোগ ছিল তাঁর নিরাপদ দূরত্ব তৈরির সময়। তাদের বক্তব্য, “প্রেসিডেন্ট কোনও বিপদে পড়েনইনি। আমরা ঘটনাটি খতিয়ে দেখছি। তদন্তে যা উঠে আসবে, সেই মতো পদক্ষেপ করা হবে।”

Wall Street Journal জানিয়েছে, এই ধরনের ঘটনার ক্ষেত্রে দু’টি যানের মধ্যে অন্তত পক্ষে অনুভূমিক ভাবে ১.৫ মাইল দূরত্ব থাকা উচিত। উল্লম্ব ভাবে দূরত্ব হওয়া উচিত ৫০০ ফুট। 

এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, ৪ অগাস্ট স্থানীয় সময় ২টো বেজে ৩০ মিনিটে আমেরিকান এয়ারলাইন্সের Embraer E-170 বিমানটি আকাশে ওড়ে। ওই সময়ই আকাশে ওড়ে ট্রাম্পের হেলিকপ্টার। তিনি অ্যান্ড্রুজ বায়ুসেনা ঘাঁটির দিতে যাচ্ছিলেন। সেখান থেকে প্রেসিডেন্টের জন্য বরাদ্দ বিমানে চেপে ক্যালিফোর্নিয়া রওনা দেওয়ার কথা ছিল। 

এর আগে, ২০২৫ সালের জানুয়ারি মাসে ওয়াশিংটনে মাঝ আকাশে একটি বিমান এবং সেনার ব্ল্যাক হক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ বাঁধে। সেই ঘটনায় মারা যান ৬৭ জন। সেই ঘটনার পর FAA-র তরফে ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট সংলগ্ন এলাকার নিরাপত্তা বাড়ায় FAA. 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *