Headlines

Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি


বুয়েনস আইরেস: প্রিমিয়ার লিগে হইচই ফেলে দিলেন এনজ়ো ফার্নান্দেজ় (Enzo Fernandez) । বছরের সবচেয়ে বড় ট্রান্সফার হল । চেলসি ছেড়ে ম্যাঞ্চেস্টার সিটিতে যোগ দিলেন আর্জেন্তিনার ফুটবলার । রেকর্ড অর্থে । ফলে আর্জেন্তিনার জাতীয় দলের সতীর্থ এমিলিয়ানো মার্তিনেজ়ের সঙ্গে খেলা হচ্ছে না তাঁর । দিবু মার্তিনেজ় এবারই চেলসিতে যোগ দিয়েছেন । আর সেই মরশুমেই চেলসি ছাড়লেন এনজ়ো ।

 

শোনা গিয়েছে, এনজ়ো ফার্নান্দেজ়কে দলে নিতে ১৪৫ মিলিয়ন ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ১৬০০ কোটি টাকা) খরচ করেছে ম্যাঞ্চেস্টার সিটি । ২০৩২ সাল পর্যন্ত চুক্তি হয়েছে এনজ়োর সঙ্গে । মোট অঙ্কের ৪.৫ শতাংশ পাবে রিভার প্লেট । যা প্রায় ৬.৩ মিলিয়ন ইউরো । ইংল্যান্ডের ক্লাব ফুটবলের ইতিহাসে এত বড় অর্থের বিনিময়ে এর আগে একজনেরই ট্রান্সফার হয়েছিল । ২০২৫ সালে । একই অঙ্কে  অ্যালেকজ়ান্ডার আইজ়্যাককে সই করিয়েছিল লিভারপুল ।

 

এনজ়ো ফার্নান্দেজ়ের ক্লাব বদল নিয়ে সম্প্রতি বিতর্ক হয়েছে । এনজ়ো নিজে জানিয়েছিলেন, তিনি মাদ্রিদকে পছন্দ করেন । সেই সময় মনে করা হয়েছিল, তিনি রিয়ান মাদ্রিদে যোগ দিতে পারেন । হয়তো সেই ইঙ্গিতই দিয়েছেন । বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে গোল করে এনজ়োর তোপো জিজিও সেলিব্রেশন নিয়েও বিতর্ক হয়েছিল । ইংল্যান্ডের ফুটবলপ্রেমীদের কাছে বেশ সমালোচিত হয়েছিলেন এনজ়ো । যদিও মাঠে যে তাঁর গুরুত্ব কতটা, এই রেকর্ড অঙ্কের ট্রান্সফারই সেটা প্রমাণ করে দিয়ে গেল ।

 

কয়েক সপ্তাহ আগেই এনজ়োকে মাঠে বিদ্রুপ করা হয়েছিল । ততদিনে ম্যান সিটি তাঁকে নিয়ে আগ্রহ প্রকাশ করেছে । রিয়াল সোসিদাদের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে গ্য়ালারি থেকে ব্যঙ্গ করা হয় আর্জেন্তিনার তারকাকে । শেষ পর্যন্ত সাড়ে তিন বছর পর চেলসি ছাড়ার সিদ্ধান্ত নিলেন এনজ়ো । তিনি চেলসির হয়ে দুটি ট্রফি জিতেছেন – কনফারেন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ । এবার তাঁকে দেখা যাবে ম্যাঞ্চেস্টার সিটির জার্সিতে ।       





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *