
এ বছরের আইপিএল মরশুম শেষ হওয়ার আগেই থেকেই হার্দিক পাণ্ড্যর মুম্বই ইন্ডিয়ান্স ভবিষ্যৎ ঘিরে জল্পনা শুরু হয়।
পল্টন অধিনায়ক দল ছাড়বেন বলে জোর জল্পনা। ট্রেডিংয়ের মাধ্যমে তাঁর কেকেআর, সিএসকের মতো দলে যোগ দেওয়ার কানাঘুষো শোনা যাচ্ছিল।
তবে বর্তমানে শোনা যাচ্ছে হার্দিক আগামী মরশুমেও মুম্বই ইন্ডিয়ান্সে থাকতেই পারেন। তবে অধিনায়কত্বের ক্ষেত্রে মুম্বই ইন্ডিয়ান্স নতুন ব্যক্তিকে চাইছে। তা সত্ত্বেও Times of India-র রিপোর্ট অনুযায়ী হার্দিক পল্টনদের হয়েই পরের মরশুমেও খেলতে পারেন।
হার্দিক না থাকলে কে হবে পল্টনদের অধিনায়ক? শোনা যাচ্ছে রোহিত শর্মা নাকি এই বিষয়টি নির্ধারণের সঙ্গে যুক্ত।
রিপোর্টে দাবি করা হচ্ছে হার্দিক পাণ্ড্যর ট্রেডের জন্য কেকেআরের সঙ্গে পল্টন ম্যানেজমেন্ট কথাবার্তা বলেছে এবং সেখানে ট্রেডের চুক্তিতে ক্যামেরন গ্রিনকে যুক্ত করার প্রস্তাবও উছে এসেছে। তবে মুম্বই ইন্ডিয়ান্স আসন্ন মরশুমে গ্রিনের ওয়ার্কলোড নিয়ে শঙ্কায়।
সিএসকের ক্ষেত্রে ট্রেডের যে কোনও কথোপকথন ফ্র্যাঞ্চাইজ়ির নতুন কোচ ঘোষণা হওয়ার পরেই হতে পারে।

তবে মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচ বার আইপিএল জেতানো অধিনায়ক রোহিত নিজে পুনরায় অধিনায়কত্ব করতে আগ্রহী নন।

শোনা যাচ্ছে রেকর্ড চ্যাম্পিয়নদের অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন যশপ্রীত বুমরা ও তিলক বর্মা।

তিলক দলীপ ট্রফিতে দক্ষিণাঞ্চলের অধিনায়কত্ব করছেন। ভারতীয় টি-টোয়েন্টি দলেরও সহ-অধিনায়ক তিনি। তিনিই নতুন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বলে খবর।
অধিনায়কত্বের আলোচনায় না থাকলেও বিশ্বজয়ী ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবও পরবর্তী মরশুমে মায়ানগরীর ফ্র্যাঞ্চাইজ়িতেই থাকছেন বলে দাবি করা হচ্ছে। একটি খারাপ মরশুমের পরেই তাঁকে ছাড়তে মুম্বই ইন্ডিয়ান্স আগ্রহী নয়।
Published at : 01 Sep 2026 07:27 PM (IST)
