FIFA World Cup 2026: দশ জনে খেলেও বাজিমাত আমেরিকার, বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ হারিয়ে ২৪ বছরের অপেক্ষার অবসান


সান ফ্রান্সিসকো: বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ । আমেরিকা এবার পৌঁছে গেল প্রি কোয়ার্টার ফাইনালে । রাউন্ড অফ থার্টি টু-তে বসনিয়া হার্জেগোভিনাকে (USA vs Bosnia and Herzegovina) ২-০ গোলে হারাল আমেরিকা । দশ জনে খেলেও শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে ফেলল । শেষ ষোলোয় বেলজিয়ামের মুখোমুখি হবে তারা ।

দীর্ঘ ২৪ বছরের অপেক্ষার অবসান । নক আউট পর্বে ম্যাচ জিতল আমেরিকা । বিশ্বকাপে বেঁচে রইল আমেরিকার আশা । সান ফ্রান্সিসকোয় হাড্ডাহাড্ডি ম্যাচে বিরতির ঠিক আগে গোল করে আমেরিকাকে এগিয়ে দেন পোলারিন বালোগান (Folarin Balogun) ।  কিন্তু বিরতির পরই লাল কার্ড দেখেন তিনি । বসনিয়া ও হার্জেগোভিনার তারিক মুহারেমোভিচকে ফাউল করে । বাকি ম্যাচ দশজনে খেলতে হয় আমেরিকাকে । ম্যাচ শেষ হওয়ার আট মিনিট আগে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ম্যালিক টিলম্যান (Malik Tillman) । ফ্রি কিক থেকে দুরন্ত গোল করেন তিনি ।

 

ম্যাচে বালোগান ও ক্রিস্তিয়ান পুলিসিচের দুটি গোল বাতিল হয় । ইউরোপের দলের বিরুদ্ধে টানা ১০ ম্যাচে হেরেছিল আমেরিকা । সেই অভিশাপও কাটল তাদের । 

শুরু থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে রাখে আমেরিকা । গ্যালারিঠাসা দর্শকদের সমর্থনে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকেন মার্কিনরা । ম্যাচের চতুর্থ মিনিটেই পুলিসিচ বাঁদিক থেকে ভেতরে ঢুকে প্রতিপক্ষের কয়েক জন ডিফেন্ডারকে কাটিয়ে গোল লক্ষ্য করে শট নেন । যদিও শেষ পর্যন্ত সেই প্রচেষ্টা প্রতিহত হয় । তবে প্রতি আক্রমণে উঠে আমেরিকার অস্বস্তি তৈরি করছিল বসনিয়া ও হার্জ়েগোভিনাও । ম্যাচের শুরুতেই গোলরক্ষক ম্যাট ফ্রিজ়কে একটি কঠিন সেভ করতে হয় । 

প্রথমার্ধের একেবারে শেষে বসনিয়ার রক্ষণের ভুলে বল পান বালোগান । প্রতিপক্ষ ডিফেন্ডারকে হার মানিয়ে গোল করলেন তিনি । চলতি বিশ্বকাপে এটি তাঁর তৃতীয় গোল । লস অ্যাঞ্জেলেসের স্টেডিয়ামের ৬৬ হাজার দর্শকের মধ্যে ৬০ হাজারই আমেরিকার সমর্থক ছিলেন । তাঁদের জয়োল্লাস শুরু হয় । আর পিছনে ফিরে তাকাতে হয়নি আমেরিকাকে । 

আরও পড়ুন: বিশ্বকাপে থ্রিলার, ০-২ পিছিয়ে পড়েও সেনেগালের স্বপ্ন চুরমার করে শেষ ষোলোয় বেলজিয়াম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *